গ্রুপ অফ এইট: দুই সিংহের মল্লযুদ্ধে থ্রি লায়ন্স জয়ী

কলম্বোর স্পিন সহায়ক উইকেটে টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক শ্রীলংকাকে বিপর্যস্ত করে ৫১ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে একদিকে যেমন ইংল্যান্ড সেমি ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করলো, অপরদিকে শ্রীলংকার সম্ভাবনা জটিল হয়ে পড়লো। গ্রুপের বাকি দুই দল পাকিস্তান আর নিউজিল্যান্ড কিন্তু ছন্দে আছে।

টস হেরে ব্যাটিং করা ইংল্যান্ড কঠিন উইকেটে করেছিল ১৪৬/৯। ইংল্যান্ডের পেস স্পিন সম্মিলিত আক্রমণে লুটিয়ে পড়া শ্রীলংকা ইনিংস ৯৫ রানে গুটিয়ে গেলে ৫১ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড। প্রশ্ন উঠতেই পারে ধীর স্পিন সহায়ক উইকেটে টস জিতে কেন ব্যাটিং করেনি শ্রীলংকা। আমি অবশ্যই স্মার্ট ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ডকে বাহবা দিবো।

ইংল্যান্ড কঠিন অবস্থায় পড়েও উইকেট অনুযায়ী মোটামুটি পর্যাপ্ত স্কোর করেছিল। কিন্তু সেই স্কোর ডিফেন্ড করতে দলকে চৌকষ বোলিং ফিল্ডিং করতে হয়েছে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

ইংল্যান্ড ১৪৬/৯ (ফিল সল্ট ৬২, উইল জ্যাক্স ২১, দুনিত ওয়ালালাগে ৩/২৬, মহেশ ঠিকসিনা ২/২১, দিলশান মধুশঙ্কা ২/২৫)

শ্রীলংকা ৯৫ অল আউট (দাসুন শানাকা ৩০, উইল জ্যাক্স ৩/২২, আদিল রাশিদ ২/১৩, জোফরা আর্চার ২/২০, লিয়াম ডসন ২/২৭)

ইংল্যান্ড ৫১ রানে জয়ী। ম্যাচের সেরা খেলোয়াড়: উইল জ্যাক্স।

পালেকেলে উইকেট ধীর, যথেষ্ট স্পিন ধরে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা চ্যালেঞ্জিং হয়। জেনেশুনেও কেন টস জিতে শ্রীলংকা ব্যাটিং করলো না রহস্যজনক। অবশ্য শ্রীলংকার বোলাররা কিন্তু ইংলিশ ব্যাটসম্যানদের চেপে ধরেছিল। ওয়ালালাগে, ঠিকসিনা, মধুশঙ্কা আদৌ স্বস্তি দেয়নি ইংলিশ ব্যাটসম্যানদের। বাটলার (৭), বেথেল (৩), বন্টন (৬), ব্রুক (১৪), স্যাম কুরান (১১) সবাই স্ট্রাগল করেছে। একমাত্র ফিল সল্ট একপ্রান্ত আগলে রেখে ৪০ বলে ৬২ রান করে দলের সংগ্রহ ভদ্র গোছের রেখেছে। তবুও ইনিংস ব্রেকের সময় মনে হয়নি শ্রীলংকা লুটিয়ে পড়বে।

কিন্তু লংকান ব্যাটিং কাল ছিল রীতিমত আতঙ্কগ্রস্ত। না পেরেছে জোফরা আর্চারকে (২/২০) সামাল দিতে,  না মোকাবিলা করতে পেরেছে উইল জ্যাক্স (৩/২২), আদিল রাশিদ (২/১৩) আর লিয়াম দশনকে (২/১৭)।

একমাত্র দাসুন শানাকা (৩০) ছাড়া সবাই মুষড়ে পড়েছে। বিশাল ব্যাবধানে হেরে যাওয়া শ্রীলংকা এখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনায় পড়েছে। অন্যদিকে শ্রীলংকা বাধা পেরিয়ে স্বস্তির অবস্থানে এখন ইংল্যান্ড। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় শ্রীলংকার জন্য অধরা হয়েই রইলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight − 1 =