ছন্দ হারানো ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যাবধানে হারিয়ে হিমালয় চূড়ায় সাউথ আফ্রিকা

সালেক সুফী

আগের টুর্নামেন্ট ফেভারিট ক্রিকেট মোড়ল ভারতকে গুড়িয়ে দিয়েছিলো প্রোটিয়া বাহিনী। কাল টুর্নামেন্ট জুড়ে দারুন ছন্দে থাকা ক্যারিবিয়ানদের ৯ উইকেটের ব্যাবধানে হারিয়ে ধরা ছোয়ার বাইরে এখন দক্ষিণ আফ্রিকা। বোলিং দাপটে কাল তারা ওয়েস্ট ইন্ডিজকে ১৭৬/৮ সীমিত রেখেছিলো। জবাবে দারুন ব্যাটিং করে মাত্র ১৬.১ ওভারে ১৭৭/১ করে ৯ উইকেটে বিশাল পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে ৪ পয়েন্টস আর ২.৮৯০ নেট রান রেট নিয়ে নিশ্চিত মারকরাম বাহিনী। টুর্নামেন্ট জুড়ে দারুন ছন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ -ভারত ম্যাচটি উইনার্স টেক অল – নক আউট পর্যায়ে উপনীত হলো।

সংক্ষিপ্ত স্কোরকার্ড :

ওয়েস্ট ইন্ডিজ: ১৭৬/৮ (রোমারিও শেফার্ড ৫২*, জেসন হোল্ডার ৪৯, লুংগি এনজিডি ৩/৩০, কাগিসো রাবাদা ২/২২, করবিন বচ ২/৩১)

দক্ষিণ আফ্রিকা : ১৭৭/১ (এইডেন মারকরাম ৮২*, কুইনটন ডি কক ৪৭, রায়ান রিকেলটন ৪৫*)

দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

এবারের টুর্নামেন্টের দুই অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ঘিরে দারুন উত্তেজনা ছিল ক্রিকেট মহলে। কিন্তু ম্যাচটি কাঙ্খিত এল ছড়াতে পারেনি দুর্দান্ত প্রোটিয়ান বোলিং মোকাবিলায় শুরুতেই মারকুটে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা ছন্দ হারানোয়। কিং (২১) , হোপ  (১৬), হেটমায়ার (২), চেজ  (৯), রাদারফোর্ড (২) কেউ ডানা মেলতে পারেনি। ৬.৩ ওভারেই ৬০ রানে ৫ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে ভদ্রস্থ করেছিল জেসন হোল্ডার (৪৯) আর রোমারিও শেফার্ডের (৫২) ৭ম উইকেট জুটির ৮৯ রানের সুবাদে। কিন্তু ব্যাটিং সহায়ক ফ্লাট উইকেটে ১৭৬/৮ আদৌও পর্যাপ্ত ছিলনা। ওয়েস্ট ইন্ডিজ বোলিংকে চূর্ণ বিচূর্ণ করেই ১৬.১ ওভারে মাত্র কুইন্টন ডি ককের (৪৭) উইকেট হারিয়ে ১৭৭/১ করে ৯ উইকেটের বিশাল ব্যাবধানে x গ্রুপের শীর্ষে অবস্থান নিলো দক্ষিণ আফ্রিকা। কাল অধিনায়কের ৪৬ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসটি জয়ের দিক নির্দেশনা দিয়েছে। মারকরাম- ডি কোক প্রথম উইকেট জুটির ৯৫ রান বিশাল ৯ উইকেটে জয় সুনিশ্চিত করেছিল। অবিচ্ছিন্ন মারকরাম -রিকেলটন দ্বিতীয় উইকেট জুটিতে ৮২ সহজ জয় এনে দেয়।  মোমেন্টাম হারানো ওয়েস্ট ইন্ডিজকে সেমি ফাইনাল খেলতে হলে কলকাতা ইডেন গার্ডেনসে ভারতকে হারানো ছাড়া বিকল্প রইলো না। এইডেন মারকরাম ছিল কালকের ম্যাচের সেরা খেলোয়াড়।

ওয়েস্ট ইন্ডিজের এই পরাজয় আর দিনের ওপর ম্যাচে ভারতের বিশাল জয় ভারত -ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি এখন নক আউটে পরিণত হয়েছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × four =