জামাল ভূঁইয়ার সঙ্গে ফুটবল উন্মাদনা, ভক্তদের জন্য বিশেষ আয়োজন অপোর

ঢাকা, ১৩ জুলাই ২০২৬ – ফিফা বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে ভক্তদের সরাসরি যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইনের আওতায় ফুটবলপ্রেমীদের জন্য থাকছে মিট-অ্যান্ড-গ্রিট, বিশেষ ম্যাচ স্ক্রিনিং, পুরস্কার এবং নানা ধরনের আকর্ষণীয় আয়োজন।

এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ জুলাই রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট-১-এ অপোর নতুন গামা কোম্পানি স্টোর উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া একদিনের জন্য ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি ভক্ত ও ক্রেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং তাদের সঙ্গে সময় কাটাবেন।

স্টোর উদ্বোধনের দিন প্রথম ১০০ জন স্মার্টফোন ক্রেতা পাবেন জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা বিশেষ টি-শার্ট। এছাড়া ওই দিন অপো স্মার্টফোন কেনা প্রত্যেক ক্রেতা স্বয়ংক্রিয়ভাবে একটি মেগা লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। লটারির বিজয়ীরা অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস ৩ প্রো এবং জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিততে পারবেন।

ডিজিটাল ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ https://oppoworldcupmoment.com ওয়েবসাইটে বিশ্বকাপ নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ এবং বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যক্রমে অংশগ্রহণকারী নির্বাচিত ভক্তদের জন্যও থাকছে জামাল ভূঁইয়ার সঙ্গে এক্সক্লুসিভ মিট-অ্যান্ড-গ্রিট সেশনে অংশ নেওয়ার সুযোগ। সেখানে জাতীয় দলের অধিনায়কের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, আলাপচারিতা এবং স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ পাবেন তারা।

এছাড়া ‘শুট অ্যান্ড উইন – মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের বিজয়ীরাও জামাল ভূঁইয়ার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন। নির্ধারিত আউটলেট থেকে অপো স্মার্টফোন কেনা, ‘মাই অপো’ অ্যাপ ডাউনলোড এবং ফুটবলভিত্তিক চ্যালেঞ্জে অংশ নিয়ে ক্রেতারা বিশেষ ছাড়ের পাশাপাশি নানা পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্যও বিশেষ আয়োজন রেখেছে অপো। দেশব্যাপী ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে জামাল ভূঁইয়ার সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখা হবে। সর্বাধিক ভোট পেয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এই আয়োজনের স্বাগতিক হওয়ার সুযোগ পেয়েছে। আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামাল ভূঁইয়ার উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে সেমিফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি অনুষ্ঠিত হবে একটি বিশেষ ফ্যান এনগেজমেন্ট সেশন।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “ফুটবল বাংলাদেশের মানুষকে এক অনন্য বন্ধনে আবদ্ধ করে। আমরা শুধু একটি বিশ্বকাপ ক্যাম্পেইন পরিচালনা করতে চাইনি, বরং ভক্তদের জন্য এমন কিছু স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি, যা খেলা শেষ হওয়ার পরও তাদের মনে গেঁথে থাকবে। জামাল ভূঁইয়া বাংলাদেশের ফুটবলের গর্ব ও আবেগের প্রতীক। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই আবেগকে আরও কাছ থেকে অনুভব করার সুযোগ করে দিচ্ছি।”

বিশ্বকাপ উপলক্ষে এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি, খেলাধুলা এবং ভক্তদের আবেগকে এক সুতোয় গেঁথে তরুণদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরির লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে অপো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × two =