‘টক্সিক’ সিনেমার পোস্টারে আলোচিত কিয়ারা

‘টক্সিক:এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমার ঝলক ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমায় দক্ষিণি সুপারস্টার ইয়াশের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে। মা হওয়ার পর এটি কিয়ারার অন্যতম বড় কাজ।

সম্প্রতি ‘টক্সিক’ ছবির একটি পোস্টার মুক্তি পেয়েছে যেখানে যশের কোলে বসে রয়েছেন কিয়ারা। অভিনেতার হাতে সিগারেট। পোস্টারে যশ-কিয়ারার খোলামেলা অঙ্গভঙ্গি বির্তকের মুখে পড়লেও সেসব নিয়ে কোনো কথা বলেননি কিয়ারা বা সিনেমা সংশ্লিষ্ট কেউ।

এদিকে, ছবির পরিচালক গীতু মোহন জানান, নাদিয়া চরিত্রের জন্য তার প্রথম থেকেই কিয়ারাকে পছন্দ ছিল। তিনি বলেন, ‘কিয়ারার পর্দায় উপস্থিতিতে গভীর মানবিক আবেদন রয়েছে যা এই চরিত্রের জন্য খুব জরুরি ছিল। সিনেমার ক্ষেত্রে অনেক সময় যুক্তি দিয়ে কাজ হয় না, হৃদয় দিয়ে ভাবতে হয়। কিয়ারাকে কাস্ট করার পেছনে অনুভূতিটা ছিল ঠিক তেমনই।’

আলোচিত এই ছবিটি ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে মুক্তির তারিখ পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × four =