টি ২০ বিশ্ব কাপ: বড় ম্যাচে সহজ জয় পেলো দক্ষিণ আফ্রিকা

ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত ডি গ্রূপে দুই শীর্ষস্থানীয় দল দক্ষিণ আফ্রিকা আর নিউ জিল্যান্ডের মধ্যে মুখোমুখি লড়াই। দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে এই ম্যাচ সহজেই জিতে নেয়ায় গ্রূপ থেকে পরবর্তী রাউন্ডে দুই দলের এগিয়ে যাওয়া নিশ্চিত হয়ে গেল। প্রথমে ব্যাটিং করে ব্ল্যাক ক্যাপসরা ১৭৫/৭ করেছিল। সেই টার্গেট প্রোটিয়ারা সহজেই ১৭.১ ওভারে ১৭৮/৩ উইকেটে পেরিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। হাড্ডাহাড্ডি লড়াই অনুমিত ছিল। কিন্তু ম্যাচটি অনেকটা একপেশে যুদ্ধে পরিণত হয়, প্রোটিয়াদের সমন্বিত পারফরম্যান্সের কারণে। প্রোটিয়ানরা এখন আর চোকার না সেটি অনেকটাই প্রমাণিত।

প্রথমে ব্যাটিং করে নিউ জিল্যান্ডের কয়েকজন ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান ৪৮, ড্যারিল মিচেল ৩২, ফিন এলেন ৩১, জেমস নিশাম ২৩* করলেও কেউ উইকেটে স্থিতু হয়ে লম্বা ইনিংস খেলতে না পারায় দলের স্কোর ১৭৫/৭ সীমিত ছিল। সহজ পেসের সুষম বাউন্স উইকেটে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ অন্তত ২৫-৩০ রান অপর্যাপ্ত ছিল। প্রোটিয়া দলের জবাব ছিল সুসংহত আর উপযোগী। অধিনায়ক এইডেন সামনে নিজেই ৮৬* করে ব্যাটিং  নেতৃত্ব দিয়েছে। কুইন্টন ডি কক ২০, রায়ান রিকলেটন ২১, ব্রেভিস ২৩, ডেভিড মিলার ২৪* করে দলের জয়ে অবদান রেখেছে। ১৭৮/৩ করে ১৮ বল হাতে রেখেই ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ডি গ্রূপ থেকে দক্ষিণ আফ্রিকা আর নিউ জিল্যান্ড দলের গ্রূপ অফ এইট উত্তরণ নিশ্চিত হয়ে গেল। গ্ৰুপের অন্য তিন দল আফগানিস্তান, ইউএই বা কানাডার জন্য এবারের টুর্নামেন্টে এগিয়ে যাবার পথ রুদ্ধ বলেই এখন প্রতীয়মান।

কাল কিন্তু প্রোটিয়া দীর্ঘদেহী পেসার মার্কো জেনসেন (৪/৪০) কোন ব্ল্যাক ক্যাপস ব্যাটসম্যানদের উইকেটে স্থিতু হয়ে বড় ইনিংস খেলতে দেয়নি। টপ অর্ডারে টিম স্নেইফার্ট, ফিন এলেন, রাচীন রাভিন্দ্রাকে পাওয়ার প্লেতে ফিরিয়ে দিয়ে নিউ জিল্যান্ড দলকে শুরুতেই কোনঠাসা করে ফেলে। মার্ক চ্যাপম্যান আর ডেরিল মিচেল ৫ম উইকেট জুটিতে ৭৪ রান যোগ করেও দলের স্কোর অন্তত ২০০ করতে ব্যর্থ হওয়ায় দক্ষিণ আফ্রিকার জন্য জয়ের টার্গেট ধরা ছোয়ার মাঝে সীমিত ছিল। এনজিডি, মহারাজ, বস সবাই কিপ্টে বোলিং করে দলের জয়ে অবদান রেখেছে।

ব্যাট হাতে সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছে অধিনায়ক এইডেন মারকরাম। কুইন্টন ডি ককের সঙ্গে প্রথম উইকেট জুটিতে ৪.৪ ওভারেই ৬২ রানের শুভ সূচনা হওয়ায় ১৭ ওভারেই ১৭৮/৩ ম্যাচ জয় সহজ হয়েছে। ৪/৪০ বল হাতে পার্থক্য গড়ে দেয়া মার্কো জানসেন হয়েছে ম্যাচ সেরা।

নিউ জিল্যান্ড ১৭৫/৭ (মার্ক চ্যাপম্যান ৪৮, ড্যারিল মিচেল ৩২,  ফিন এলেন ৩১, জেমস নিশাম ২৩*। মার্কো জেনসেন ৪/৪০)

দক্ষিণ আফ্রিকা ১৭৮/৩ (এইডেন মারকরাম ৮৬, ডেভিড মিলার ২৪*, রায়ান রিকেলটন ২১, ব্রেভিস ২১, কুইন্টন ডি কক ২০)

দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী

ম্যাচের সেরা: মার্কো জেনসেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − thirteen =