টি২০ বিশ্বকাপ ২০২৬ শেষ পর্যায়ে

অনেক বাধা বিঘ্নের কান্তার মরু পেরিয়ে বিশ্বকাপ ২০২৬ এসে দাঁড়িয়েছে শেষ পর্যায়ে। বেশ কিছু বিতর্ক, অনেক সুখস্মৃতি পেরিয়ে এখন সেমি ফাইনাল লড়াই জমে উঠেছে। x গ্রূপে নিজেদের প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতে স্বস্তির অবস্থানে আছে টুর্নামেন্টের দুই অপরাজিত দল আর ওয়েস্ট ইন্ডিজ। ‍

টুর্নামেন্ট ফেভারিট ভারত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল ব্যবধানে হেরে নিজেদের যাত্রাপথ শ্বাপদসংকুল করে ফেলেছে। সেমি ফাইনাল খেলতে হলে বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ী হতে  হবে। নিজেদের মাটিতে জনপ্রত্যাশার বিশাল মানসিক চাপে ভারত।

জিম্বাবুয়ে এবারের টুর্নামেন্টে অস্ট্রেলিয়া এবং শ্রীলংকাকে হারিয়ে চমক দেখিয়েছে। হারাবার কিছু নেই ওদের। শেষ দুটি ম্যাচ জিতে ওরাও পেতে পারে সেমি ফাইনালের  টিকেট। সাধারণ বিবেচনায় গ্রুপ থেকে সেমি ফাইনাল খেলার উজ্জ্বল সম্ভাবনা দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের।

y গ্রূপে পর পর দুই ম্যাচ জিতে সেমি ফাইনাল  নিশ্চিত ইংল্যান্ডের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড-পাকিস্তান বৃষ্টি বাধার জন্য পয়েন্ট ভাগ করার পর দ্বিতীয় ম্যাচ হেরে পাকিস্তান যাত্রা পথে হোঁচট  খেয়েছে। সেমি ফাইনাল খেলতে হলে শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে বড় ব্যাবধানে হারাতে হবে।

একই কথা নিউজিল্যান্ডের জন্য সমানভাবে প্রযোজ্য। আর প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিপর্যস্ত হওয়া শ্রীলংকাকে আজ নিউজিল্যান্ডের এবং শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছাড়া বিকল্প নেই। আমার বিবেচনায় y গ্রূপ থেকে সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড আর পাকিস্তান।

পরিস্থিতি পরিবেশ আর উইকেট বিবেচনায় সেমি ফাইনাল বাধা পেরিয়ে আবারো ফাইনালে মুখোমুখি হতে পারে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ।টি২০ ফরমেট ক্যাসিনোতে জুয়া খেলার মতোই।  তবে সূক্ষ অথবা স্থুল উভয় পর্যবেক্ষণে আমার মনে হয় এবারের টুর্নামেন্টের সেরা দুটি দল ফাইনালে উঠলে জবরদস্ত লড়াই হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × two =