টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে উঠে এলো বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান মজবুত করল বাংলাদেশ ক্রিকেট দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের জয় পায় বাংলাদেশ। এই জয়ে ৮.৩৪ শতাংশ পয়েন্ট বেড়েছে টাইগারদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল বাংলাদেশ। বর্তমানে ৫ ম্যাচে ৩ জয়, ১টি করে হার ও ড্র’তে ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অছে টাইগাররা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে হেরে ৯.৭২ শতাংশ পয়েন্ট হারিয়েছে অসিরা। ৯ ম্যাচে ৭ জয়, ২ হারে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

৬ ম্যাচে ৪ জয় ও ১টি হার ও ড্রতে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। কিউইদের টপকে তৃতীয় স্থানে উঠতে ৫.৫৬ শতাংশ পয়েন্ট লাগবে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের টেস্ট জিতলেই তৃতীয় স্থানে উঠবে টাইগাররা।

পঞ্চম থেকে নবম স্থানে আছে যথাক্রমে- ভারত (৯ ম্যাচে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট), শ্রীলংকা (৪ ম্যাচে ৪১.৬৭ শতাংশ পয়েন্ট), ইংল্যান্ড (১৩ ম্যাচে ২৪.৩৬ শতাংশ পয়েন্ট), পাকিস্তান (৬ ম্যাচে ২২.২২ শতাংশ পয়েন্ট) এবং ওয়েস্ট ইন্ডিজ (১২ ম্যাচে ২০.৮৩ শতাংশ পয়েন্ট)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 − 2 =