তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানান।

টুইট বার্তা মোদি বলেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। আমি তাকে বাংলাদেশ-এর নির্বাচনে তাঁর উল্লেখযোগ্য বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তাঁর প্রচেষ্টার জন্য আমি আমার শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে, আমি ভারত-এর পক্ষ থেকে আমাদের উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’

এর আগে তারেক রহমানকে সকালেও এক টুইট বার্তায় অভিনন্দন জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + 17 =