দুর্বল ইউএইকে বিদ্ধস্ত করে নিজেদের অবস্থান সুরক্ষিত করলো নিউজিল্যান্ড

ডি গ্রূপের নিজেদের দ্বিতীয় খেলায় কিউই পাখির দেশ আইসিসি সহযোগী দেশ খর্ব শক্তির ইউএইর বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্টস অর্জন করে গ্রূপের শীর্ষে। ব্যাটসম্যানদের দাপুটে পারফরমেন্স প্রথম ম্যাচে একই ভাবে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিলো কিউইরা। আজ প্রথম ব্যাটিং করে ইউএই ১৭৩/৬ প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর গড়েছিল। জবাবে নিউ জিল্যান্ড টপ অর্ডার ব্যাটসম্যান টিম সাইফার্ট (৮৯*)  আর ফিন আলেনের (৮৪*) ঝড়ো বাটিংয়ের কল্যানে ২৮ বল হাতে রেখে ১০ উইকেটে দাপুটে জয় তুলে নেয়। এই বিশাল জয়ে মৃত্যুকূপে থাকা আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে আছে এই পর্যায়ে বলা যেতেই পারে। মোমেন্টাম ধরে রাখলে তাসমান কাজিনরা এই টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার হতে পারে। দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্থানের জন্য একটি বেঞ্চ মার্ক সৃষ্টি হলো।

চেন্নাই উইকেট সচরাচর স্পিন সহায়ক হয়ে থাকে। প্রথমে ব্যাটিং করা দল দ্বিতীয় ইনিংসে বোলিং করে উইকেটের সহায়তা পায়। আইসিসি সহযোগী সদস্য হিসাবে ইউএই ১৭৩/৬ মন্দ করেনি। কিন্তু নিউ জিল্যান্ডের দক্ষ ব্যাটসম্যানদের সামনে ওদের সাদমাটা বোলিং তুলোধুনো হয়েছে। চার ছক্কার ফল্গুধারা ছুটিয়ে স্নেইফার্ট আর আলেন ৯ম ওভারেই ১০০ রানে পৌঁছে যাওয়ায় ম্যাচ জয় হয়েছে অনায়েসে।

সহজ উইকেটে প্রথম ব্যাটিং করে ইউএইর অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম (৬৬*) এবং আহসান শারফু (৫৫) দ্বিতীয় উইকেট জুটিতে ১০৭ রান জুড়ে দিয়ে দলকে লংচিং প্যাড দিয়েছিল। দলে পাওয়ার হিটার থাকলে রান ২০০ পেরিয়ে যেতো। কিন্তু সময় মত কিউই বোলাররা উইকেট তুলে নিয়ে ইউএই স্কোর দৃষ্টি সীমায় সীমিত রাখে। এই গ্রূপে রান রেট গুরুত্বপূর্ণ হয়ে ওঠার বিবেচনায় শুরুতেই তান্ডব চালায় নিউ জিল্যান্ডের উদ্বোধনী জুটি। সহজ উইকেটে সাদা মাটা বোলিংকে সংহার করে স্নেইফার্ট-আলেন জুটি একের পর এক মাইলফলক সৃষ্টি করে ১৫.২ ওভারে ১৭৫/০ করে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিলো। ৪২ বলে ২১১.৯০ স্ট্রাইক রেটে করা ৮৯ রানের ইনিংসে স্নেইফার্ট ১২ চার আর ৩ ছক্কা মেরেছে।আলেন করেছে ৫০ বলে ১৬৮ স্ট্রাইক রেটে ৮৪। ইনিংসে ছিল ৫ চার আর ৫ ছয়। ইউএই বোলারদের অসহায় লেগেছে। কোন কোন সময় কিছু কিছু ব্যাটসম্যানদের দুর্দান্ত বাটিংয়ের সামনে কিছু করার থাকে না। আশা করি আজকের ম্যাচের দুঃস্বপ্ন দ্রুত ভুলে যাবে ইউএই।

নিউ জিল্যান্ড : সংযুক্ত আরব এমিরেটস

সংক্ষিপ্ত স্কোরকার্ড

সংযুক্ত আরব এমিরেটস: (ইউএই ) ১৭৩/৬ (মোহাম্মদ ওয়াসিম ৬৬, আহসান শরাফু ৫৫। মাট হেনরি ২/৩৭)

নিউজিল্যান্ড: ১৭৫/০ (টিম স্নেইফার্ট ৮৯*, ফিন আলেন ৮৪*)

নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী

ম্যাচের সেরা: টিম স্নেইফার্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × five =