দুর্বল ওমানকে বিদ্ধস্ত করে ঝাল মিটালো অস্ট্রেলিয়া


বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে প্রাক টুর্নামেন্ট ফেভারিট। কেন এই বিপর্যয় সেটি নিয়ে ব্যবচ্ছেদ চলছে অস্ট্রেলিযার ক্রিকেট মহলে। কাল ছিল টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল ওমানের বিরুদ্ধে শেষ ম্যাচ। সেই ম্যাচে ওমানকে বিপর্যস্ত করে অস্ট্রেলিয়া গায়ের ঝাল মিটিয়েছে। প্রথমে ব্যাটিং করা ওমানকে বিদ্ধস্ত করে ১০৮ রানে গুটিয়ে দেয়ার পর ৬২ বল হাতে রেখে ৯.৪ ওভারে ১০৮/১ করে ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে।

প্রথম রাউন্ড শেষে অস্ট্রেলিয়ার খেলার সূচি ছিল ভারতে x গ্রূপে। এখন টুর্নামেন্ট থেকে ছিটকে পরে ক্যাঙ্গারু বাহিনী ফিরে যাবে অস্ট্রেলিয়া। কাল কিন্তু দুর্বল ওমান দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বোলাররা ছিল সংহারী মূর্তিতে। এডাম জাম্পা (৪/২১), গ্লেন ম্যাক্সওয়েল (২/১৩), জাভিয়ার বার্টলেট (২/২৭) আগুনে বোলিং ওমান ব্যাটিং জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ওয়াসিম আলী ৩৩ রান না করলে হয়ত ওমান ১০০ রান পেরুতেও পারতো না। সবাই বলবে কেন অস্ট্রেলিয়ান বোলাররা শ্রীলংকা বা জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যর্থ ছিল?

আবার যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করলো ট্রাভিস হেড আর মিচেল মার্শের ব্যাটে ছিল অস্ট্রেলিয়র প্রশান্ত উপকূলে ইদানিং নিয়মিত দেখা টর্নেডো। উদ্বোধনী জুটিতে ৮ ওভারেই ৯৩ রান সংগ‍ৃহীত হলে ৯.৪ ওভারেই ম্যাচ জয়। বিশাল এই জয়ে কি লাভ। বাংলাদেশে একটি খনার বচন আছে ‘সময় গেলে সাধন হবে না’।

অস্ট্রেলিয়া দল কিন্তু শিরোপা পেতে আন্তর্জাতিক আসরে অংশ নেয়। দলটির খেলা কিন্তু আদৌ মনোপুত হয়নি অস্ট্রেলিয়া ক্রিকেট প্রেমীদের। দলটি পূর্ণ শক্তির না হলেও প্রথম রাউন্ডে ছিটকে পরার মত ছিল না। পাট কামিন্স, হেজেলউড কেন সঠিক পরিচর্যা করে টুর্নামেন্টের আগে ম্যাচ ফিট হলো না? কেন তুখোড় ফর্মে থাকা স্টিভ স্মিথকে মূল স্কোয়াডে রাখা হয়নি? কেন তাকে উড়িয়ে নিয়েও খেলানো হয়নি? সেই আলোচনা অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে।

কিন্তু অস্ট্রেলিয়ায় তো আর বাংলাদেশের মত সর্বজ্ঞানী কনটেন্ট ক্রিয়েটোর নেই। তাই দেখবেন ২০২৮ নিজেদের দেশে পরবর্তী টি২০ বিশ্বকাপের আগেই বিশ্বজয়ী দল নিয়ে প্রস্তুত থাকবে অস্ট্রেলিয়া।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোরকার্ড
ওমান ১০৪ অল আউট (ওয়াসিম আলী ৩২, জাতিন্দার সিংহ ১৭। এডাম জাম্পা ৪/২১, গ্লেন ম্যাক্সওয়েল ২/১৩, জাভিয়ার বার্টলেট ২/২৭)
অস্ট্রেলিয়া ১০৮/১: ৯.৪ ওভার (মিচেল মার্শ ৩৩ বলে ৬৪*, ট্রাভিস হেড ১৯ বলে ৩২)
অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী
ম্যাচের সেরা: এডাম জাম্পা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two + eleven =