নিয়ম রক্ষার ম্যাচে দাপুটে জয় আয়ারল্যান্ডের

সালেক সুফী

গ্রুপের তলানীর দুই দল আয়ারল্যান্ড ওমানের নিয়ম রক্ষার খেলায় ওমানকে বিধ্বস্ত করে ৯৬ রানের বিশাল জয় পেলো আয়ারল্যান্ড। প্রথমে ব্যাটিং করে ওমানের দুর্বল বোলিং চূর্ণ করে ২৩৫/৫ রানের পাহাড় গড়েছিল আয়ারল্যান্ড। শুরুতে খেলতে থাকা ওমান এক পর্যায়ে ১০৭/৪ পৌঁছেছিল।  কিন্তু ব্যাটিং ধস নামায় ৩২ রানে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান। পরাজয় বিশাল ৯৬ রানে।

আয়ারল্যান্ড ২৩৫/৫ (লড়কান টাকার ৯৪*, গ্যারেথ ডিলানি ৫৬, জর্জ ডকরেল ৩৫, শাকিল আহমেদ ৩/৩৩) ওমান ১৩৯ অল আউট (আমির কালীম ৫০, হাম্মাদ মির্জা ৪৬, জস লিটল ৩/১৬, ম্যাথিউ হামফ্রে ২/২৭, বারি ম্যাকার্থি ২/৩২), আয়ারল্যান্ড ৯৬ রানে জয়ী।

গ্রুপের তিন শীর্ষ দল শ্রীলংকা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া লড়াই করছে গ্রুপ অফ ফোর উত্তরণের জন্য। আশা নেই কোন আয়ারল্যান্ড বা ওমানের সেই লড়াইয়ে শামিল হওয়ার। প্রথমে ব্যাটিং করে শুরুতে কিছুটা বিপদে পড়েছিল আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে ৪.৬ ওভারে হারিয়েছিল টিম টেক্টর ৫, রস এডাযার ১৪ আর হ্যারি টেক্টরকে ১৪। দলের রান যখন ৬৪ ফিরে যায় কার্টিস ক্যামফার ১২ রান করে। উইকেটে জুটি বাধে লড়কান টাকার আর গ্যারেথ ডেলানি। দারুন ভাবে প্রতি আক্রমণ করে ঘুরে দাঁড়ায় আইরিশ জুটি। ৯, ২ ওভারে জুটি জুড়ে দেয় ১০১ রান। ৫৬ রান করে ডেলানি ফিরে গেলেও জর্জ ডকরেলকে (৩৫*) সাথী করে টাকার (৯৪*) মাত্র ১৯ বলে যোগ করে ৭০ রান। দলীয় সগ্রহ আকাশ ছোয়া ২৩৫/৫। শাকিল আহমেদ ৩/৩৩ সাফল্য পেলেও বাকি সব বোলার বেধড়ক পিটুনি খায়।

ওমান কিন্তু ব্যাট হাতে শুরুতে ভালোই ছন্দে ছিল। আমির কালীম (২৯ বলে ৫০) আর হাম্মাদ মির্জা (৩৭ বলে ৪৬) দলকে ১১ ওভারে ১০৭পৌঁছে দিয়েছিলো। কিন্তু ওদের উইকেট পতনের পর তাসের ঘরের মত ঝরে পরে ওমান ইনিংস।  ১৮ ওভারে ১৩৯ রানে ইনিংস ইতি ঘটে। পরাজয় বিশাল ৯৬ রানের। মনে হয় এবারের আসর থেকে শুন্য হাতেই ফিরে গালফ অঞ্চলের তেল সমৃদ্ধ দেশটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × one =