নিয়ম রক্ষার ম্যাচে সহজ জয় পেলো দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার সেমি ফাইনাল খেলা আর জিম্বাবুয়ের বিদায় আগেই নিশ্চিত হয়েছিল। কাল ছিল নিয়ম রক্ষার ম্যাচ। জিম্বাবুয়ে এবারের টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, শ্রীলংকাকে হারিয়ে চমক সৃষ্টি করেই গ্রুপ অফ এইটে এসেছিল। তবে খেলায় ধারাবাহিকতা বজায় রাখার শক্তি সামর্থ বাড়ন্ত হওয়ায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সাথে কুলিয়ে উঠতে পারলো না। আগের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের সঙ্গে পরাজয়ের পর কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ৫ উইকেটে হেরে মাথা উঁচু রেখেই বিদায় নিলো। শুনেছি পশ্চিম এশিয়ায় শুরু হওয়া যুদ্ধের প্রতিক্রিয়ায় আকাশ পথ রুদ্ধ  থাকায় জিম্বাবুয়ে দলের দেশে ফেরা বিলম্বিত হয়েছে।

কাল প্রথম ব্যাটিং করে সিকান্দার রাজার ৭৩ রানের অবদানে ১৫৩/৭ করেছিল জিম্বাবুয়ে দল। কিছুটা হালকা মেজাজে খেলতে থাকা প্রোটিয়ারা ১০১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জয় কিছুটা কঠিন করে তুলেছিল। তবে ষষ্ট উইকেট জুটিতে জর্জ লিন্ডে ৩০* আর ত্রিস্তান স্তাব ২১* হাল ধরে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে সহজ জয় এনে দেয়। একমাত্র অপরাজিত দল হিসাবে দক্ষিণ আফ্রিকা সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এখন কিন্তু প্রোটিয়াদের কেউ আর চোকার বলে না।

কালকের ম্যাচে কিন্তু জিম্বাবুয়ের হারানোর কিছু ছিল না। টুর্নামেন্ট থেকে ফেভারিট অস্ট্রেলিয়াকে ছিটকে পড়ার অন্যতম প্রধান ভূমিকা ছিল ওদের। পরাজিত করেছিল অন্যতম স্বাগতিক দল শ্রীলংকাকে। কাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের অধিনায়ক ব্যাট-বল হাতে চৌকষ ভূমিকা রেখে ম্যাচের সেরা (৭৩, ৩/২৯) হয়েছে। ক্লাইভ মাদন্ডে ২৬* ছাড়া আরো কোন ব্যাটসম্যান অবদান রাখলে হয়তো জিম্বাবুয়ে সংগ্রহ আরো বড় ১৮০-১৯০ হতে পারতো। তার পরেও শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ১৭.৫ ওভার পর্যন্ত অপেক্ষা রেখে লড়াই করেছে ওরা।  এবারের টুর্নামেন্টে উজ্জ্বল ভূমিকা রাখার জন্য আমি আফ্রিকার দেশটিকে বাহবা দিবো।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

জিম্বাবুয়ে ১৫৩/৭ (সিকান্দার রাজা ৭৩,  ক্লাইভ মাদন্ডে ২৬*। কেউনা মাপকা ২/২১, করবিন বচ ২/৪০)

দক্ষিণ আফ্রিকা ১৫৪/৫ (দেওয়াল্ড ব্রেভিস ৪২, রায়ান রিকেলটন ৩১, জর্জ লিন্ডে ৩০*, ডেভিড মিলার ২২। সিকান্দার রাজা ৩/২৯)

দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী। ম্যাচের সেরা খেলোয়াড়: সিকান্দার রাজা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − seven =