পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলে দাপুটে জয় পেলো পাকিস্তান

বি গ্রূপের গুরুত্বপূর্ণ ম্যাচে ফুরফুরে মেজাজে ভালো খেলে যুক্তরাষ্ট্রের বাধা পেরিয়েছে পাকিস্তান। মঙ্গলবার কলম্বোতে প্রথম ব্যাটিং করে ১৯০/৯ করেছিল পাকিস্তান। জবাবে পাকিস্তানের বাহারী স্পিন বোলিং মোকাবেলায় বার্থ হয়ে ১৫৬ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। পর পর দুই ম্যাচ জিতে অনেকটাই নির্ভর পাকিস্তান। দুই মেগা প্রতিদ্বন্দ্বীর সাথে হেরে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাউন্ডে যাওয়া অনিশ্চিত হয়ে গেল। এমনিতেই সাহেব জাদা ফারহান এখন ভালো ফর্মে তার সঙ্গে বাদশা বাবর ফিরেছে নিজের সেরা ফর্মে। বাবরের বিগব্যাশ ভালো যায়নি। অনেকেই ওর টি২০ ব্যাটিং নিয়ে ট্রল করতো। আজ কিন্তু ৩২ বলে ৪৬ রানের একটি ক্যামিও ইনিংস খেলেছে। তবে পাকিস্তানের ভঙ্গুর ব্যাটিং আজকেও দৃশ্যমান হয়েছে। একসময় ৪/১৭৭ অবস্থানে থাকা পাকিস্তান ইনিংস শেষ হয়েছে ১৯০/৯। সৌভাগ্য টপ অর্ডারে ফারহান এবং বাবার আজ ফর্মে ছিল।

প্রথম খেলায় টুর্নামেন্ট হট ফেভারিট ভারতকে ভালোই পরীক্ষা নিয়েছিল যুক্তরাষ্ট্র। গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে আলোড়ন তুলেছিল। এবারেও ঘোষণাই দিয়েছিল পাকিস্তানকে হারাবে। কিন্তু এবারে অধিকতর সতর্ক পাকিস্তান ৩২ রানে হারিয়ে দিলো  যুক্তরাষ্ট্রকে। দুই ম্যাচে চার পয়েন্টস নিয়ে ফুরফুরে মেজাজেই পাকিস্তান প্রস্তুত চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ব্লক বাস্টার ম্যাচ খেলার জন্য।

সবাই জানে ক্রিকেট দূতিয়ালিতে মিটে গেছে পাকিস্তান ভারত ম্যাচের অনিশ্চয়তা। সকল পক্ষের জন্য সম্মানজনক সমাধান উঠে এসেছে আইসিসি, পিসিবি ও বিসিবির আলোচনায়। পাকিস্তান দলের অন্তর্নিহিত সমস্যা হলো দলে বিশ্বমানের ম্যাচজয়ী একাধিক বোলার বা ব্যাটসম্যান নেই। এই দল তুখোড় ভারত দলের সামনে মুখ থুবড়ে পরার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্র কিন্তু ভালোই শুরু করেছিল। ৫ম ওভারেই রান উঠেছিল ৪২/১। পাকিস্তান আজ ৫ জন স্পিনার নিয়ে খেলেছে। বাহারি স্পিন আক্রমণের সামনে যুক্তরাষ্ট্রের স্বল্প অভিজ্ঞ ব্যাটসম্যানরা তাড়াহুড়ো করে ব্যর্থ হয়েছে। উসমান তারেকের ( ৩/২৭) অন্তর্ভুক্তি আজ কাজে লেগেছে। শাদাব (২/২৭) মূল্যবান উইকেট তুলে নিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে নির্ধারিত ওভারে ১৫৮/৮ র বেশি করা সম্ভব হয়নি। পাকিস্তান ৩২ রানে ম্যাচ জিতেছে। পাকিস্তানকে এখন সীমিত সামর্থ্য নিয়েই ভারতের বিরুদ্ধে রণকৌশল সাজাতে হবে।

পাকিস্তান ১৯০/৯ (সাহেবজাদা ফারহান ৭৩, বাবর আজম ৪৬, সাদাব খান ৩০। এস ভান সালভিক ৪/২৫)

যুক্তরাষ্ট্র ১৫৬/৮ (শুভম রঞ্জনে ৫১, শায়ান জাহাঙ্গীর ৪৯, মিল‍ান্দ কুমার ২৯। উসমান তারিক ৩/২৭, শাদাব খান ২/২৬)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 4 =