পরিবারকে সময় দিতে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন বরুন

 

 

 

জল্পনা ছড়িয়েছে দীর্ঘদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে যাচ্ছেন জনপ্রিয় বলিউড তারকা বরুণ ধাওয়ান। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বরুণ এখন পুরো সময়টা তার পরিবারকে দিতে চান। বিশেষ করে তার মেয়ে লারার সঙ্গে সময় কাটানোর জন্যই তিনি কাজ থেকে সাময়িক ছুটি নিচ্ছেন।

বক্স অফিসে বইছে সাফল্যের ঝড়, দর্শকদের প্রশংসায় ভাসছেন জনপ্রিয় এই তারকা। সম্প্রতি মুক্তি পাওয়া যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার ২’ এ তার শক্তিশালী অভিনয় কুড়িয়েছে ব্যাপক প্রশংসা।তবে ভক্তদের একাংশ মনে করছেন ‘বর্ডার ২’ মুক্তির আগে বরুণকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়েছিল সে কারণেই অভিনয় থেকে বিরতিতে যাচ্ছেন তিনি।

‘বর্ডার ২’ মুক্তির আগে ছবির একটি গানকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের পড়তে হয়েছে বরুণকে। এমনকি তার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে ছবিটি মুক্তির পর দর্শকদের সেই সমালোচনার ছবি অনেকটাই বদলে যায়।

বিরতিতে যাওয়ার আগে বরুণের একটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমাটি আগামী ১২ জুন মুক্তি পাবে।

ইয়াশের ‘টক্সিক’ সিনেমার সাথে বক্স অফিসে সংঘাত এড়াতে ছবিটির মুক্তির তারিখ কিছুটা পিছিয়ে দেয়া হয়েছে। এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়ে ও মৃণাল ঠাকুরকে।

বরুণ ধাওয়ান নিজে এই বিরতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে শোনা যাচ্ছে, ১২ জুনের ছবির কাজ শেষ করেই তিনি লম্বা ছুটিতে যাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 − 6 =