প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান, জাহিদুল ও সুজাউদ্দৌল্লা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন মোস্তফা জুলফিকার হাসান, মো. জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌল্লা। খবর বাসস

আজ সোমবার তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 13 =