ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক

জাপানি প্রযুক্তি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংক ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো গড়ে তুলতে ৮৭.৫ বিলিয়ন ডলার (প্রায় ৭৫ বিলিয়ন ইউরো) বিনিয়োগ করবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা মাসায়োশি সোন। এএফপি। খবর বাসস

সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োশি সোন ফরাসি সাপ্তাহিক পত্রিকা লা ট্রিবিউন দিমাঞ্চ বলেন, ‘এটি ইউরোপে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অবকাঠামোতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ হবে। এখাতে মোট ৭৫ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে। তিনি এই মন্তব্যটি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনের আগে করেন।

তিনি আরও জানান, এর মধ্যে ৪৫ বিলিয়ন ইউরো ২০৩১ সালের মধ্যে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ওত-দ্য-ফ্রঁস অঞ্চলে ডেটা সেন্টার নির্মাণে ব্যয় করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − 5 =