বড় মাছের পুকুরে চেলা পুটির যুদ্ধে ইউএই জয়ী

এবারের টি২০ বিশকাপে ক্রিকেটের বিশ্ব মোড়ল দলগুলোর সঙ্গে সংখ্যা পূরণের জন্য আছে আইসিসি সদস্য দেশগুলো। এদেরই দুটি দল কানাডা আর সংযুক্ত আমিরাত (ইউএই) দলের মল্লযুদ্ধে আজ জয় পেয়েছে ইউএই। প্রথম ব্যাটিং করে নির্ধারিত ওভারে উত্তর আমেরিকার দেশ কানাডা করেছিল ১৫০/৭। ওমান ২ বল হাতে রেখে ১৫১/৫ করে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়। গ্রূপের মূল প্রতিদ্বন্দ্বিতা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান। তাই লিখেছি কানাডা, ইউএই প্রকৃত প্রস্তাবেই রুই কাতলার ভিড়ে চেলা পুটি। ভালো লেগেছে ওদের খেলা। বিশেষ করে এশিয়ার তেল সমৃদ্ধ দেশের জয় ক্রিকেটের বিশ্বায়নের জন্য সুসংবাদ।

কানাডা ১৫০/৭ (হার্শ থাকের ৫০, নাভিন থালিওয়াল ৩৪। জুনায়েদ সিদ্দিকী ৫/৩৫)

ইউএই ১৫১/৫ (আরিয়ান্স শর্মা ৭৪,  সোহাইব খান ৫১। সাদ বিন জাফর ৩/১৪)

ইউএই ৫ উইকেটে জয়ী

ম্যাচের সেরা খেলোয়াড়: জুনায়েদ সিদ্দিকী

কালকের ম্যাচের সেরা খেলোয়াড় জুনায়েদ সিদ্দিকীর নিখুঁত পেস বোলিং সূচনায় ২ উইকেট তুলে নিয়ে ২/১৯ কানাডাকে কোনঠাসা করে ফেলে। কানাডার ব্যাটিং সময়ে ইউএইর খেলোয়াড়দের শরীরী ভাষা ছিল আগ্রাসী। ২/২৯ থেকে একসময় স্কোর দাঁড়ায় ৬/১৩৬। কানাডার ঘুরে দাঁড়ানোর মিশনে নেতৃত্ব দেয় হার্শ টাকের ৫০, আর নাভনিত ঢালিওয়াল। ৩৪ দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। সূচনার নড়বড়ে অবস্থান থেকে ১৫০/৭ মোটামুটি স্বস্তিদায়ক ছিল। তবে  কালকের ম্যাচে মুখ্য  ভূমিকা ছিল জন্মসূত্রে পাকিস্তানী পেস বলার জুনায়েদ সিদ্দিকীর ৩/৩৫।

ইউএইর জবাব শুরুতে বেশ অনিশ্চিত (৪/৬৬) থাকলেও দলকে জয়ের পথে নিয়ে যায়  এই যাত্রায় সংগ্রাম করে সূচনাকারী ব্যাটসম্যান অধিনায়ক আরিয়ান্স শর্মা ৭৪* আর ৬ নম্বরে ব্যাটিং করা সোহাইব খান ৫১। ৫ম উইকেট জুটিতে ৮৪ রান। জয় অর্জন হয় ৫ উইকেটে।

ডি গ্রূপে শীর্ষ অবস্থানে থাকা নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার পরবর্তী রাউন্ডে উত্তরণ কিছুটা অনিশ্চিত হয়ে রইলো। ইউএই যদি আরো কোন অঘঠন ঘটায় আর আফগানিস্তান বাকি দুই ম্যাচ জিতে তাহলে টেবিল উল্টে যেতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − seven =