বসনিয়াকে গোল বন্যায় ভাসিয়ে গ্রুপ শীর্ষে সুইজারল্যান্ড

সুইজরালান্ড ৪: বসনিয়া ১

গ্রুপ বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে বসনিয়াকে ৪-১ গোল বন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ড গ্রুপ শীর্ষে অবস্থান নিয়ে গ্রুপ অফ ৩২ উত্তরণ নিশ্চিত করলো। খেলার ৪ গোল আসে খেলার শেষ ১০ মিনিট আর যোগ করা সময়ে। দুর্ভাগ্য বসনিয়ার, এই সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় ওদের।

খেলার ৭৪ মিনিট চোখে চোখ রেখেই লড়াই করেছিল বসনিয়া সুইজারল্যান্ডের বিরুদ্ধে।  ক্রমাগত আক্রমণ চালিয়ে ৭৪ মিনিটে বসনিয়ার রক্ষণ দেয়াল ভেঙে ফেলে সুইসরা। দারুণ এক ভলিতে ম্যাচের ৭৪ মিনিটে গোলটি করেন ইয়োহান মানজাম্ব। বসনিয়া যখন ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে তখন ঘটে দুর্ঘটনা। দারুণ এক আক্রমণে ৮০ মিনিটে বসনিয়ার ডি-বক্সে ঢুকে পড়া ব্রিল এমবোলোকে থামাতে মারাত্মকভাবে ফাউল করে বসেন বসনিয়ার তারিক মুহারেমোভিচ। রেফারির তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন মুহারেমোভিচকে। ১০ দলে পরিণত হয়ে সুইসদের সামাল দেয়া সম্ভব হয়নি। খেলার শেষ ১০ আর যোগ করা ৬ মিনিটে ৩ গোল করে সুইসরা রাউন্ড অফ ৩২ নিশ্চিত করে ফেলে। বসনিয়া এই সময়ে একটি শান্তনার গোল করে ৪-১।

১০ জনের দলে পরিণত হওয়ার খেসারত দিতে হয়  বসনিয়াকে। লাল কার্ডের কারণে একজন কমে যাওয়ার সুযোগ নিয়ে ৮৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় সুইসরা। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন রুবেন ভারগাস। দারুণ নৈপুণ্যে সুইসদের তৃতীয় গোল করে ইয়োহান মানজাম্বি ৩-০। ম্যাচে  এটি মানজাম্বির দ্বিতীয় গোল। তিন গোলে পিছিয়ে থাকা বসনিয়া  অবশেষে এক গোল শোধ করে।  যোগ করা সময়ে গোলটি করেন আমর মেমিচ ৩-১।

যোগ করা সময়ে গ্রানিত জাকার পেনাল্টি গোলে শেষ হয় ম্যাচ। শেষ দিকে গোলবন্যায় বসনিয়াকে ৪–১ গোলে হারিয়েছে সুইসরা। বেশিরভাগ সময় গোলশূন্য থাকা ম্যাচটিতে শেষ ২৩ মিনিটে গোল হয়েছে ৫টি। তারিক মুহারেমোভিচ ৮০ মিনিটে লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয় বসনিয়া ও হার্জেগোভিনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − eleven =