মিস ইউনিভার্সের ফ্যান ভোটে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

মিস ইউনিভার্স ২০২৬-এর ফ্যান ভোটে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

মাহি জানান, শীর্ষস্থান দখলের লড়াইয়ে হাতে রয়েছে আর মাত্র ১৬ ঘণ্টা। এখন তার লক্ষ্য বাংলাদেশকে প্রথম স্থানে নিয়ে যাওয়া।

সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তায় মাহি বলেন, এই অর্জন শুধু তার একার নয়, বরং পুরো বাংলাদেশের। বিশ্বমঞ্চে দেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

ভোট দিতে MU FAN অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করতে হবে। এরপর VOTE অপশনে গিয়ে Miss Universe Bangladesh নির্বাচন করে বিনা মূল্যে ভোট দেওয়া যাবে। চাইলে পেইড ভোটের মাধ্যমেও সমর্থন জানানো যাবে।

মাহির আহ্বান, শেষ মুহূর্ত পর্যন্ত সবাই যেন ভোট দিয়ে পাশে থাকেন। এখন দেখার বিষয়, শেষ ১৬ ঘণ্টায় বাংলাদেশ দ্বিতীয় স্থান থেকে শীর্ষে উঠে আসতে পারে কি না!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 2 =