রাশমিকা-বিজয়ের রাজকীয় বিয়ের নতুন ছবি ভাইরাল

দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডার ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে স্বপ্নিল আয়োজনে সম্পন্ন হয় বিয়ে। বিয়ের দিন সন্ধ্যাতেই চার হাত এক হওয়ার মুহূর্তের ছবি প্রকাশ্যে আসে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন নবদম্পতিকে। তবে গতকাল রাতে প্রকাশ্যে এসেছে বিয়ের আরও কিছু অদেখা ছবি, যা অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। এবার ছবি দেখে জেনে নেওয়া যাক দুই তারকা সম্পর্কে কিছু তথ্য—

দক্ষিণ ভারতের খাঁটি আচার-অনুষ্ঠান মেনে সম্পন্ন হয় বিয়ের সব পর্ব। তেলেগু ও কোডাভা রীতিতে সাজানো হয়েছিল পুরো আয়োজন। রাজকীয় সাজে বিয়ের মণ্ডপে হাজির হন বিজয়—প্রথা অনুযায়ী হাতে ছিল অসি। অন্যদিকে পালকিতে চড়ে লাজুক কনে রূপে মণ্ডপে আসেন রাশমিকা।

তারকা জুটির পোশাকেও ছিল বিশেষ চমক। কলকাতার খ্যাতনামা ডিজাইনার অনামিকা খান্না–র নকশায় তৈরি পোশাকে সেজেছিলেন দুজনেই। ভারী গয়না, শাড়ি ও ঐতিহ্যবাহী হেয়ারস্টাইলে রাশমিকা নজর কাড়েন সবার।

বিয়ের মেনু থেকে শুরু করে মণ্ডপসজ্জা—সবখানেই ছিল দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের স্পষ্ট ছাপ। তামিল সংস্কৃতির আদলে সাজানো হয়েছিল ছাঁদনাতলা। পিতলের মূর্তি, টেরাকোটার শিল্পকর্ম, ডমরু ও ঘুঙুরের মতো নান্দনিক উপকরণে সজ্জিত ছিল পুরো ভেন্যু। এমনকি ‘আদ্দুত্তেরা’ নামের বিশেষ কাপড়েও কারুকাজের মাধ্যমে মন্ত্র অঙ্কিত ছিল, যা দক্ষিণ ভারতীয় বিয়ের গুরুত্বপূর্ণ অংশ।

অনাড়ম্বর অথচ ঐতিহ্যনির্ভর আয়োজনেই নিজেদের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখেন এই তারকা জুটি। তাদের পছন্দ অনুযায়ী উদয়পুরের পাঁচতারা হোটেলের সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেই সাজানো হয়েছিল পুরো আয়োজন।

গীতা গোবিন্দাম সিনেমার মাধ্যমে জুটি হিসেবে জনপ্রিয়তা পান রাশমিকা ও বিজয়। সেই পর্দার রসায়নই এবার বাস্তব জীবনের পরিণয়ে রূপ নিল। তাঁদের বিয়ের অদেখা ছবিগুলো এখন ভক্তদের কাছে যেন এক টুকরো রূপকথা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + six =