শতভাগ জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ

সি গ্রুপে চারটি ম্যাচে দাপটের সঙ্গে জিতে শীর্ষে থেকেই গ্রুপ অফ এইটে X গ্রুপে উত্তীর্ণ হয়েছে একসময়ের অপ্রতিদ্বন্দী ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বিশ্বজুড়ে টি২০ ফ্রান্সাইজ ফেরিওয়ালা ক্যারিবিয়ান কালিম্প ক্রিকেট আবারো জেগে ওঠার ইঙ্গিত মিলছে। মোমেন্টাম ধরে রাখলে ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল খেলবে এমনকি চ্যাম্পিয়ন হলেও বিস্মিত হবো না। আজ একটা পর্যায় পর্যন্ত ইতালি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণে রেখেছিল।

টপ অর্ডারে অধিনায়ক শাই হোপ (৭৫) ছাড়া কারো বাটে রান ছিল না। শেষ দিকে শেরফেইন রাদারফোর্ড (২৪*) আর মাঠেও ফোর্ডে (১৬*) দ্রুত কিছু রান জুড়ে দিলে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষ হয় ১৬৫/৬। টুর্নামেন্টে আগের ম্যাচগুলো যেভাবে ব্যাটিং করেছে সেটা ধরে  রাখলে ইতালি চমক দেখতে পারতো। কিন্তু পরিবর্তিত ওয়েস্ট ইন্ডিজ খুনে মেজাজে বোলিং করে ইতালিকে ১২৩ রানে গুটিয়ে দিয়ে ৪২ রানে ম্যাচ জিতে নেয়। গ্রুপ অফ এইটে ভারত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের জন্য সতর্ক সংকেত। ম্যাচ জয়ের রক্ত নেশা পেয়ে বসেছে ক্যারিবিয়ানদের।

ওয়েস্ট ইন্ডিজ ১৬৩/৬ (শাই হোপ ৭৫, রোস্টন চেজ ২৪, শেরফারিন রাদারফোর্ড ২৪*। ক্রিস্টেন কালুগামাগে ২/২৫ , মানেনটি ২/৩৭)

ইতালি ১২৩ অল আউট (বেন মানেনটি ২৬, জে জে স্মুটস ২৪।সামার জোসেফ ৪/৩০, মাথেউ ফোর্ডে ৩/১৯)

ওয়েস্ট ইন্ডিজ ৪২ রানে জয়ী

ম্যাচের সেরা খেলোয়াড়: শাই হোপ

ইতালি এবারে প্রথমবার বিশ্বকাপের মত বড়ো আসরে খেলতে এসে অনেক আনন্দ মুহূর্ত উপহার দিয়েছে। এই টুর্নামেন্টে এযাবৎ অত্যন্ত শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যানদের আজ কিন্ত অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছিল। একমাত্র শাই হোপ ছাড়া কেউ স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারেনি। ১৫.১ রান ছিল ৫/১১৫। শেষ ৫ ওভারে চাপ ধরে রাখতে না পারায় ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ১৬৫/৬। ওয়েস্ট ইন্ডিজের এই দলে স্লগ ওভারে বাট করার মত কয়েকজন  পাওয়ার হিটার থাকায় দলকে এখন শিরোপা জয়ের অন্যতম প্রথম চ্যালেঞ্জার মনে হচ্ছে। গোটা টুর্নামেন্টে ভালো বোলিং করা কৃষাণ কালুগামাগে (২/২৫) এবং বেন মানেনটি (২/৩৭) ওয়েস্ট ইন্ডিজকে স্কোর ধরা ছোয়ার সীমানায় রেখেছিল।

ওয়েস্ট ইন্ডিজ আগ্রাসী বোলিং আর তুখোড় ফিল্ডিং করে কোন ব্যাটসম্যানকে স্বস্তিতে ব্যাটিং করতে দেয়নি। ১৮ ওভারে ১২৩ রানেই গুটিয়ে যায়। শামার জোসেফ (৪/৩০), ম্যাথিউ ফোর্ডে (৩/১৯) আজ ছিল আতংকের মত। ইতালির বেন মানেনটি ২৬, জে জে স্মুট (২৪) উইকেটে স্থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি। টপ অর্ডারে একজন ব্যাটসম্যান ১৬-১৭ ওভার পর্যন্ত উইকেটে থাকলে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জয় সহজ হতো না।  X গ্রূপে থাকা ওয়েস্ট ইন্ডিজকে এখন ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে সবাই সমীহ  করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × one =