সমালোচনার জবাব মাঠেই, ‘চার বছর ধরে বিশ্বের সেরা দল আর্জেন্টিনা’ : মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে রেফারিং ও নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে সমালোচনা চললেও সেসবকে গুরুত্ব দিচ্ছেন না অধিনায়ক লিওনেল মেসি। তার মতে, টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠাই প্রমাণ করে গত চার বছর ধরে বিশ্বের সেরা দল আর্জেন্টিনা।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর মেসি বলেন, “গত চার বছর ধরে আমরাই সেরা। এটা কারও ভালো লাগুক বা না লাগুক, কিংবা কে কী বলল, তাতে কিছু যায় আসে না। আমরা আবারও বিশ্বের সেরা দুই দলের একটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। এটি প্রমাণ করে আমাদের সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়, কেউ আমাদের কিছু উপহারও দেয়নি।”

চলতি বিশ্বকাপের নকআউট পর্বে মিশর, কেইপ ভার্দে, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই পেরিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বিশেষ করে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় এবং অতিরিক্ত সময়ে কেইপ ভার্দে ও সুইজারল্যান্ডকে হারিয়ে দলটি তাদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে।

তবে এসব ম্যাচের পর মিশর ও সুইজারল্যান্ডের পক্ষ থেকে রেফারিং নিয়ে প্রশ্ন তোলা হয়। মিশরের কোচ হোসাম হাসান এমনও ইঙ্গিত দেন যে, ফিফা আর্জেন্টিনাকে এগিয়ে নিতে চায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা ও অভিযোগ ছড়িয়ে পড়ে।

তবে আর্জেন্টিনা শিবির এসব অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না। কোচ লিওনেল স্কালোনিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় অতিরিক্ত গুরুত্ব না দেওয়াই ভালো।

মেসির ভাষায়, “টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কম দলের পক্ষেই সম্ভব। আমরা সেটা করে দেখিয়েছি। ইংল্যান্ডের কাছে হারলে অনেকেই নানা কথা বলত। কিন্তু আমরা মাঠের পারফরম্যান্স দিয়েই তাদের সেই সুযোগ দিইনি।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 1 =