হৃদয়-লিটনের মাইল ফলক গড়া ব্যাটিংয়ে জোহানেসবার্গ টেস্টে স্বস্তিতে বাংলাদেশ

সম্প্রতি টেস্ট ক্রিকেটে উজ্জ্বল ব্যাটিং করে ভরসা হয়ে ওঠা তাওহীদ হৃদয় এবং অন্যতম সফল ব্যাটসম্যান লিটন কুমার দাসের ব্যাটিং কৃতিত্বে দিন শেষে ৩২৭/৬ করে বাংলাদেশ আছে স্বস্তির অবস্থানে। দিনের শেষ বলে উইকেট হারানোর আগে হৃদয়ের ব্যাট থেকে আসা ১৩৭ রান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে যৌথ সর্বোচ্চ স্কোর। আর   লিটন দাসকে সঙ্গী করে কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  করে ষষ্ট উইকেট জুটিতে ২০৬ রানের নতুন  মাইল ফলক।  দিনের শেষ বলে ১৩৭ করে হৃদয় ফিরে গেলেও ৯২ রানে অপরাজিত আছে লিটন দাস।

আজ সকালের সেশনে বাংলাদেশ যদি আরো ৬০-৭০ রান জুড়ে দিতে পারে তাহলে তিন মানসম্পন্ন পেসার নিয়ে খেলা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিবে সন্দেহ নেই।

কালকের খেলার অন্যতম বৈশিষ্ট্য ছিল রাবাদার স্বভাব সুলভ বিশ্বমানের ফাস্ট বোলিং। ১৭ ওভার বোলিং করে ৫১ রানে ৫ উইকেট তুলে নিয়ে রাবাদা একই বাংলাদেশ ব্যাটিংয়ের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। মার্কো জেনসেন, উইলিয়ান মুল্ডার বা ডান প্যাটারসন যোগ্য সঙ্গ দিতে পারলে হয়ত বাংলাদেশের সমস্যা ঘনীভূত হতো। কিন্তু তামিম-হৃদয় শুরুতে এবং শেষ দিকে হৃদয় লিটন বীরত্বে বাংলাদেশ প্রশংনীয়ভাবে ঘুরে দাঁড়ায়।

দিনের শুরুর চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত আঙ্গিকের।সবুজ ঘাসে ঢাকা বাউন্সি উইকেট, বাতাসে সুইং আর উইকেটে সিম মুভমেন্ট।দুনিয়ার অন্যতম সেরা নতুন বলের আক্রমণের বিরুদ্ধে টস জয় করে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। উপরন্তু কাল অভিষেক হয়েছিল সূচনাকারী নবীন ব্যাটসম্যান মাহফিজুল ইসলামের।

শুরুতেই নতুন বলে ঝড় তুলেছিল আগুনে ফর্মে থাকা কাগিসো রাবাদা। অভিষেকের প্রথম বলটি আউটসুইং করে বেরিয়ে যাবার মুখে মাহফিজুলের ব্যাটের ছোয়া লেগে জমা পড়লো গালিতে দাঁড়িয়ে থাকা মার্কো জানসেনের হাতে। ০/০। প্রথম বলে উইকেট পেয়ে ধ্বংসাত্মক হয়ে ওঠা রাবাদা নিমিষেই মমিনুলকে দিলে বাংলাদেশের স্কোর দাঁড়ালো ২/২। তামিমের সঙ্গে যুক্ত হয়ে অধিনায়ক নাজমুল ছিল ঘুরে দাঁড়ানোর মিশনে। কিন্তু দুর্দান্ত গতি আর স্বভাবসুলভ ছন্দে থাকা থাকা রাবাদা এক দুরন্ত ইনসুইং বলে শান্তর উইকেট উড়িয়ে ২২/৩ বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল।

বাংলাদেশের শুরুর পতন রুখে দিয়েছিলো তামিম-হৃদয় জুটি। চতুর্থ উইকেট জুটির লড়াকু ৯৯ রানের ৬৭ এসেছিল তামিমের ব্যাট থেকে। ভোজন বিরতির আক্রমণে ফিরে আরেকটি দুরন্ত স্পেলে রাবাদা পর পর তামিম। মুশফিককে ফিরিয়ে দিলে শংকা জাগে বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে যাবে কিনা। কিন্তু ততক্ষণে উইকেটে স্থিতু হওয়া হৃদয়, লিটনকে সঙ্গী করে শুরু করে দুর্দান্ত প্রতি আক্রমণ। ওদের উঁচু মানের স্টোকস সমৃদ্ধ ব্যাটিং (জুটির ২০৬) দলকে কোনঠাসা অবস্থান (৫/১২১) থেকে উদ্ধার করে নিয়ে যায় স্বস্তির অবস্থানে ৩২৭/৬। মার্কো জানসেনের করা দিনের শেষ বলে ১৩৭ রান করা তাওহীদ হৃদয় ফিরে না গেলে হয়ত লিখতাম ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে।

উইকেটে কিন্তু পেস বোলারদের জন্য যথেষ্ঠ সহায়তা আছে। হাসান মাহমুদ, তাসকিন, এবাদত লাইন লেংথ বজায় রেখে বল করলে কিন্তু চাপ সৃষ্টি করতে পারবে। আর ইদানিং বাংলাদেশ পেস বোলিং উন্নতির ধারায় সবার জানা আছে। কিন্তু আজ প্রথম সেশনে বাংলাদেশকে অন্তত আরো ৬০-৭০ রান জুড়ে দিতে হবে। দ্বিতীয় নতুন স্পেলে রাবাদার আগ্রাসন সামাল দেয়ার চ্যালেঞ্জ নিতে হবে লিটন মিরাজদের।

আরো একটি টেস্ট আরো একটি দিনের চিত্র নাট্য ছিল সকালের সূর্য দেখে দিন চেনা যায় না।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩২৭/৬ (তাওহীদ হৃদয় ১৩৭, লিটন কুমার দাস ৯২*, তানজিদ হাসান তামিম ৬৭, মাহফিজুল ইসলাম ০, মোমিনুল ইসলাম  ০, মুশফিকুর রহিম ০, কাগিসো রাবাদা ৫/৫১)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 + 10 =