অভিনেত্রী রিধিকা মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার

অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুরে ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। এ মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিধিকার মা বাদী হয়ে শনিবার আত্মহত্যায় প্ররোচনার মামলাটি করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে হাসিবুর রহমানকে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে ছিলেন। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, রিধিকার মৃত্যু আত্মহত্যার কারণে হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এবং এর পেছনে অন্য কোনো বিষয় ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন রিধিকা রিধি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মামলার তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four − two =