অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতলো বাংলাদেশ

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতেছে টাইগাররা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪১ ওভারে ১৯২ রানের টার্গেট পেয়েছিল বাংলাদেশ। সৌম্য সরকার, নাজমুল হোসেনের দুটি চল্লিশোর্ধ ইনিংসের পর তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দৃঢ় ব্যাটিংয়ে ৬ ওভার আগেই লক্ষ্যে পৌছায় স্বাগতিকরা। ৫ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

এর আগে, সাইফ হাসানের পরিবর্তে ওপেনিং করেন সৌম্য সরকার। তবে তার সঙ্গী তানজিদ হাসান তামিম রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ইনিংসের দ্বিতীয় বলে তানজিদ তামিমকে কট অ্যান্ড বোল্ড করেন হ্যাভিয়ের বার্টলেট।

শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। সৌম্য ও শান্ত সাবলীলভাবে অস্ট্রেলিয়ার বোলারদের মোকাবেলা করেন। ভালো বলকে সমীহ করেছেন। বাজে বল পেলে সেটাকে বাউন্ডারিতে পরিণত করেছেন তারা। দ্বিতীয় উইকেটে ৯৩ বলে ৮৬ রানের জুটি গড়েন সৌম্য-শান্ত।

সৌম্যকে ফিরিয়ে জুটি ভাঙেন ম্যাট রেনশ। তাতে সৌম্যর দায়ই বেশি। ১৬তম ওভারের পঞ্চম বলে রেনশকে রিভার্স সুইপ করতে যান সৌম্য। এজ হওয়া বল স্লিপে ক্যাচ ধরেন বার্টলেট। কিছুক্ষণ পর বিদায় নেন শান্তও।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর আইসিসি ইভেন্টে নেই সফলতা। ছয়বারের ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার সেই স্বর্ণালী যুগও এখন আর নেই। এবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়া খেলছে ট্রাভিস হেড, মিচেল মার্শ, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডদের মতো তারকাদের ছাড়াই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − one =