আবারও ক্রিকেটের গল্পের সিনেমায় আমির

নতুন সিনেমা নিয়ে এত বছর পর ফের এক হচ্ছেন আমির ও খ্যাত আশুতোষ। এবারের চিত্রনাট্যও ক্রিকেটকে কেন্দ্র করে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তবে ‘লগন’ মত অপেশাদার খেলোয়াড় হিসেবে নয়। নতুন সিনেমায় আমির পর্দায় আসবেন জাতীয় দলের ক্রিকেটারের চরিত্রে।

সাতচল্লিশের ভারত-পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার চিত্রনাট্যের কাজ জোরকদমে এগিয়ে চলেছে। চিত্রনাট্য লিখেছেন পীযূষ গুপ্ত ও নীরাজ সিং। সেই চিত্রনাচ্যে পরিচারক রাজকুমার হিরানিও অবদান রাখছেন।

সিনেমার প্রি-প্রোডাকশন শুরুর জন্য আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন আমির। বিশার পরিসরের এই সিনেমার কাজ চলতি বছরের সেপ্টেম্বরের দিকে শুরু হতে পারে।

সিনেমাটি প্রযোজনা করবে এক্সেল এন্টারটেইনমেন্ট। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’ সিনেমার পর ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রতিষ্ঠানটির সঙ্গে আমির তৃতীয় কোনো কাজ নিয়ে যুক্ত হচ্ছেন।

এদিকে চলতি বছরে আমির ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েলের কাজও শুরু করতে যাচ্ছেন।

চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল। নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় সিনেমাটি কেবল ব্যবসাসফলই হয়নি, ভারত এবং ভারত ছাড়িয়ে বাইরের দেশগুলোতেও তরুণদের পছন্দের চলচ্চিত্রে পরিণত হয়।

আমির খান বলেছেন, এবারের চিত্রনাট্য আগাবে মূল কাহিনীর এক দশক পর থেকে। অর্থাৎ র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায়ই তুলে ধরা হবে চিত্রনাট্যে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − two =