আর্জেন্টিনা ম‍্যাচের রেফারিং নিয়ে ফিফায় আলজেরিয়ার অভিযোগ

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম‍্যাচের বাজে রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আলজেরিয়া। রয়টার্স এ খবর জানিয়েছে।

ক‍্যানসাস সিটিতে ‘জে’ গ্রুপের এক পেশে ম‍্যাচে ৩-০ ব‍্যবধানের হার দিয়ে আসর শুরু করেছে আলজেরিয়া।

চিঠিতে বিশেষভাবে তারা উল্লেখ করেছে প্রথমার্ধের একটি ঘটনা। যেখানে আলজেরিয়া অধিনায়ক আইসা মান্দিকে পেছন থেকে ফাউল করেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি।

আলজেরিয়ার ভক্তরা সে সময় মেসিকে লাল কার্ড দেখানোর জন‍্য চিৎকার করছিলেন। এই ঘটনায় কোনো শাস্তি না পাওয়া আর্জেন্টাইন মহাতারকা পরে জালে বল পাঠান তিনবার।

এছাড়া আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরের বিপক্ষে ইব্রাহিম মাজার মুখে কনুই মারার অভিযোগ এনেছে আলজেরিয়া। এই ঘটনায়ও সংশ্লিষ্ট খেলোয়াড়কে কোনো শাস্তি দেননি রেফারি শিমন মার্চিনিয়াক।

আর্জেন্টিনা ও ফ্রান্সের ২০২২ বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা অভিজ্ঞ পোলিশ রেফারি ওই ঘটনার সময় কেবল এক মিটার দূরে ছিলেন।

আলজেরিয়ার অভিযোগে মার্চিনিয়াক ও ভিএআর দলের পারফরম‍্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। মেসির ওই ফাউলের ঘটনায় ভক্তদের মধ‍্যে সামাজিক মাধ‍্যমে চলছে বিতর্কের ঝড়। কেউ কেউ মনে করছেন, তার তারকাখ‍্যাতি হয়তো শাস্তি না পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one + 14 =