ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাতদিনের সরকারি ছুটি শেষে আগামীকাল (সোমবার) খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। খবর বাসস

এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা সাতদিনের ছুটি উপভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরবেন।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারেও শুরু হবে নিয়মিত কার্যক্রম।

ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।

ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিন অনেকেই কর্মঘণ্টার একটা বড় অংশ সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে কাটাবেন। আবার কিছু প্রতিষ্ঠানে প্রথম দিনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে থাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 − 1 =