কুপার কনোলির বীরত্বে বাংলাওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

কাল ছিল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অস্ট্রেলিয়ার পয়মন্ত দিন। কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ফিফা বিশকাপে গোলরক্ষক প্যাট্রিক বিচের নৈপুণ্যে তুরুস্কের বিরুদ্ধে  ২-০ জিতে জয়যাত্রা শুরু করেছিল সকারুজ। আজ হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে নাটকীয় ওডিআই ম্যাচে কুপার কনোলির  একক ব্যাটিং নৈপুণ্যে (১৪৯) ম্যাচ জিতে সিরিজে বাংলা ওয়াশ এড়িয়েছে ক্যাঙ্গারু বাহিনী।

ইতিহাস সৃষ্টির মিশনে প্রথমে ব্যাটিং করে ২৭৪/৫ সংগ্রহ করেছিল বাংলাদেশ। সিরিজের গতিধারায় ম্যাচটি সহজেই জিতে নিয়ে ধবল ধোলাই অর্জন করবে বলে অনুমান করাই সাধারণ ধারণা ছিল। কিন্তু ব্যাট হাতে হার না মানা অনবদ্য ইনিংস খেলেছে কুপার। ১৩৪ বলে ১৩ চার আর ৬ ছক্কায় সাজানো এই ইনিংসে একই পাৰ্থক্য গড়ে দেয় কনোলি। দলের আর কেউ এমনকি ৩০ রান করতে পারেনি।

সিরিজে প্রাধান্য বিস্তার করা বাংলাদেশের বোলিং আক্রমণ এক পর্যায়ে সহজে পরাজয়ের পথে থাকা (৫/২৬৬ ) ম্যাচটিতে নাটকীয় ভাবে ঘুরে দাঁড়িয়েছিল। নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে সিরিজে প্রথমবারের মতো খেলতে নেমেই শরিফুল ইসলাম দুর্দান্ত বোলিং করে ৬/৪৮ তুলে নিয়ে দলকে জয়ের সীমানায় পৌঁছে দিয়েছিল।  কিন্তু সম্মান রক্ষার সংকল্প নিয়ে খেলতে থাকা অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৭৭/৯ করে ১ উইকেটে ম্যাচ জিতে বাংলা ওয়াশের দুঃস্বপ্ন এড়ায়।

বাংলাদেশ ইনিংসের সূচনা কাল শুভ হয়নি। প্রথম ওভারেই ২ রান করে বার্টলেটের বলে তাঁবুতে ফিরে সৌম্য সরকার। তানজিদ তামিম (১৯) আর নাজমুল শান্তর  (২৪) স্থায়িত্ব দীর্ঘ ছিল না। তবে বদলে যাওয়া বাংলাদেশের তাওহীদ হৃদয় (৮৮ বলে ৮৩), লিটন দাস (৫৮*) আর মোসাদ্দেকের মারকুটে (৫১ বলে ৫৬) বাংলাদেশকে ২৭৪/৫ লড়াকু পুঁজি গড়ে দিয়েছিল।

ইতিমধ্যে সিরিজ হেরে যাওয়া অস্ট্রেলিয়ার জন্য আজ ছিল সম্মান রক্ষার লড়াই। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। অন্য সবার মাঝে অনন্য ছিল কুপার কনোলি। আগের দুই ম্যাচে দারুন বল করা তাসকিন আর মুস্তাফিজ হালে পানি পায়নি।

একমাত্র শরিফুল ছিল ব্যাতিক্রম। শুরুতে ২ উইকেট আর শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে রোমাঞ্চ সৃষ্টি করেছিল শরিফুল। ৬/৪৮ ক্যারিয়ারের সেরা বোলিং করেও ম্যাচ জয় করা হয়নি। কনোলি বিরত্বেই ১ উইকেটে ম্যাচ জিতে সম্মান রক্ষা হয়েছে অস্ট্রেলিয়ার।

বাংলাদেশ ফিল্ডিং ছিল নড়বড়ে। কয়েকটি সহজ সুযোগ হারিয়েছে ক্যাচ লুফে নেওয়ার। যাহোক শক্তিধর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো ওডিআই সিরিজ ( ২-১ ) জয়ের জন্য অভিনন্দন। সিরিজ জুড়ে আলো ছড়িয়েছে বাংলাদেশের বোলার্স ব্যাটসম্যানরা। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে রাজসিক প্রত্যাবর্তন হয়েছে মোসাদ্দেকের। নাহিদ রানা সাড়া জাগিয়েছে ক্রিকেট বিশ্বে। স্পোর্টিং উইকেট বানিয়ে অস্ট্রেলিয়াকে ওদের অস্ত্রেই ঘায়েল করেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৪/৫ (তাওহীদ হৃদয় ৮৩, লিটন কুমার দাস  ৫৮*, মোসাদ্দেক  হোসাইন ৫৬*; মাট রেনশ ২/৪৪, জ্যাভিয়ার বার্টলেট ২/৪৭)।

অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ২৭৭/৯ (কুপার কনোলি ১৪৯,মারনাস  লাবুশেন ২৯; শরীফুল  ইসলাম ৬/৪৮, মোস্তাফিজুর  রহমান  ১/৫৬, তাসকিন আহমেদ ১/৫৯)।

ফল: অস্ট্রেলিয়া ১ উইকেটে জয়ী। সিরিজ: ৩–ম্যাচ সিরিজে বাংলাদেশ ২–১–এ জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ: কুপার কনোলি ।

প্লেয়ার অব দ্য ম্যাচ: কুপার কনোলি। প্লেয়ার অব দ্য সিরিজ: মোসাদ্দেক হোসেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 + 9 =