জার্মানির বিরুদ্ধে ইকুয়েডরের ঐতিহাসিক জয়

চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর চলতি বিশ্বকাপে উড়তে থাকা শক্তিশালী জার্মান দলকে ২-১ গোলে ইকুয়েডর পরাজিত করে এবারের অন্যতম প্রধান অঘটন ঘটিয়েছে বলা যেতেই পারে। সবার হয়তো স্মরণে আছে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুর্বল কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছিল জার্মানি। দ্বিতীয় ম্যাচেও শক্তিশালী আইভরি কোস্টকে ভালো খেলেই ২-১ গোলে এড়িয়ে গ্রূপ শীর্ষে স্বস্তির অবস্থান নিয়েছিল।

অন্যদিকে মাঝারি  শক্তির  দল ইকুয়েডর গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে প্রথম ম্যাচে ০-১ পরাজয়ের পর কুরাসায়োরের  সঙ্গে ০-০ সমতায় ম্যাচ শেষ করে এহেন ইকুয়েডর জার্মানির মতো দলকে ২-১ হারিয়ে বিস্ময়ের সৃষ্টি করেছে। এই পরাজয় হয়তো জার্মানির গ্রুপ অফ ৩২ উন্নীত হওয়ার পথে বাধার সৃষ্টি করেনি। হারলেও ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউটে উঠল জার্মানি। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।

দ্বিতীয় আইভরি কোস্টের সংগ্রহও সমান ৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে আফ্রিকার দলটি প্রথমবারের মতো উঠল বিশ্বকাপের নকআউটে। জার্মানি ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউটে খেলবে। ২৯ জুন শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে তাদের প্রতিপক্ষ এ, বি, সি, ডি, এফ গ্রুপে যেকোনো তৃতীয় সেরা দল।

৩ ম্যাচে ইকুয়েডরের সংগ্রহ ৪ পয়েন্ট। গ্রুপে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইকুয়েডর। এর অর্থ হলো, ২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম নকআউটে ওঠা নিশ্চিত তাদের। ইকুয়েডরের এই জয়ে গ্রুপে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় থাকা স্কটল্যান্ডের নকআউটে ওঠার আশা খুব ক্ষীণ হয়ে গেল।

নিউইয়র্ক নিউজার্সিতে অনুষ্ঠিত এই ম্যাচটি নানা কারণে ২০২৬ বিশ্বকাপে একটি স্মরণীয় মাইল ফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল (২০০২) এবং আর্জেন্টিনার (১৯৮৬ )পর ইকুয়েডর তৃতীয় কনেবল অঞ্চলের দেশ হিসেবে জার্মানির বিরুদ্ধে বিশ্বকাপে ম্যাচ জিতেছে। অনেকের মতে এই জয় ইকুয়েডর ফুটবল ইতিহাসের সেরা অর্জন।

ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। কিন্তু তারপর যে এমন হার অপেক্ষা করবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য কেউ ভাবেনি। এবার বিশ্বকাপে অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়ে নিউজার্সির এ ম্যাচে জার্মানির জালে দুটি গোল করে ইকুয়েডর। শেষ পর্যন্ত জার্মানিকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে উঠল দক্ষিণ আমেরিকার দেশটি। আগের দুই ম্যাচে গোল করতে না পারা ইকুয়েডর আজ দারুণ খেলেছে।

বিশ্বকাপের ইতিহাসে এই পরাজয় ১১৫ ম্যাচ খেলা জার্মানির ২৪ম পরাজয়। অন্যতম পরাশক্তি আর্জেন্টিনাও বিশ্বকাপ ২৪ ম্যাচ হেরেছে। ৬৩ ম্যাচ খেলা মেক্সিকো ২৮ ম্যাচ হেরে আছে শীর্ষে।

খেলার দ্বিতীয় মিনিটে লেরোয় সেন বিতর্কিত গোল করে জার্মানিকে এগিয়ে দিয়েছিলো ১-০। নীলসোন  এঞ্জেলো খেলার ৯০ম মিনিটে এবারের বিশ্বকাপে  ইকুয়েডরের হয়ে প্রথম গোল করে সমতা আনে ১-১। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শেয়ানে শেয়ানে লড়াই করে জার্মানিকে চাপে খেলার শেষ প্রান্তে সুযোগসন্ধানী গোল করে দক্ষিণ আফ্রিকার দেশটিকে আনন্দে ভাষায় প্লাটা ২-১।

জানিনা ইকুয়েডর কত দূর যাবে বিশ্বকাপে।কিন্তু জার্মান প্রতিপক্ষদের জন্য ইকুয়েডর অবশ্যই পরিকল্পনার জানালা খুলে দিলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + 13 =