নতুন জেমস বন্ড ০০৭ হচ্ছেন রবার্ট প্যাটিনসন

বিশ্বের জনপ্রিয় স্পাই চরিত্র জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন। নতুন ০০৭ হিসেবে এই ব্রিটিশ অভিনেতার নাম ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। এর মধ্য দিয়ে ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি পেল জেমস বন্ড সিরিজ।

গত ১৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রকাশিত ছবিতে টাক্সেডো পরা অবস্থায় হাতে পিস্তল হাতে দেখা গেছে প্যাটিনসনকে।

নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা। তিনি বলেন, জেমস বন্ডের মতো কিংবদন্তি চরিত্রের দায়িত্ব পাওয়া জীবনের অন্যতম বড় সম্মান। এই সুযোগকে স্বপ্নপূরণ বলেও উল্লেখ করেছেন তিনি।

‘টোয়াইলাইট’ সিরিজে এডওয়ার্ড কালেনের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। পরে ‘দ্য ব্যাটম্যান’, ‘টেনেট’ এবং ‘মিকি ১৭’-এর মতো সিনেমায় নিজের অভিনয়ের ভিন্নতা তুলে ধরেছেন। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতাই তাকে এই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’খ্যাত ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট। প্রযোজনায় রয়েছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান।

এটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমা। ২০২৭ সালে ছবিটির শুটিং শুরুর প্রত্যাশা রয়েছে এবং মুক্তির সম্ভাব্য সময় ২০২৮ সাল। তবে আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − 2 =