বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। খবর বাসস

মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ হতে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতি প্রু। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

মিরানা মাহরুখ বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবনে মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল অফিসে কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি হিসেবেও কাজ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × two =