বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপ্তির স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি বলেন, আজ আমাদের আকদ হয়েছে। পরে সবাইকে নিয়ে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করব। আমাদের জন্য দোয়া করবেন।

জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন।

বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীপ্তির সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও দর্শকরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − four =