৪১৩ রানে অলআউট বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ১১৭ দশমিক ১ ওভার ব্যাট করে টাইগাররা। খবর বাসস

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিন ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ এবং মোমিনুল হক ৯১ রান করেছিলেন।

প্রথম দিন শেষে মুশফিক ৪৮ ও লিটন দাস ৮ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন মুশফিকুর রহিম ৭১, লিটন ৩৩, মেহেদি হাসান মিরাজ ১০, তাইজুল ইসলাম ১৭, এবাদত হোসেন শূন্য, তাসকিন আহমেদ ২৮ রানে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন নাহিদ রানা।

পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেট নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 + nine =