ক্রিকেট মক্কা লর্ডসে নিম্ন মানের উইকেটে টেস্ট জয় ইংল্যান্ডের

সালেক সুফী

বিগত ১৩৮ বছরের ইতিহাসে সংক্ষিপ্ততম সময়ে টেস্ট শেষ হয়েছে কাল ক্রিকেট মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট মাঠে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ মার্টিন ক্রো-গ্রাহাম থর্প টেস্ট সিরিজের প্রথম ম্যাচ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড জিতেছে ১১৫ রানে। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৪০ রানে। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১১৩ রানে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২২৬ রান করলে নিউজল্যান্ডের জয়ের টার্গেট দাঁড়ায় ২৫৪। অসম বাউন্সের কঠিন উইকেটে নিউজিল্যান্ড ১৩৮ রানে গুটিয়ে গেলে ইংল্যান্ড টেস্ট জয় করে ১১৫ রানে।

তৃতীয় দিনের অধিকাংশ সময় বৃষ্টি বিঘ্নিত না হলে হয়তো তৃতীয় দিনেই শেষ হতো খেলা। ৯৯৬ বলে শেষ হওয়া এই টেস্ট ম্যাচে স্পিনার্সরা একটি বল করেনি। এর আগে মাত্র দুটি টেস্ট কম বলে মীমাংসিত হয়েছে। ১৯৮৮ সালে লর্ডসে অনুষ্ঠিত ইংল্যাড অস্ট্রেলিয়ার টেস্ট শেষ হয়েছিল ৭৯২ বলে। ১৯০৭ সালে লীডসে অনুষ্ঠিত ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা টেস্ট শেষ হয়েছিল ৯৭৬ বলে। উইকেটে ছিল অসম বাউন্স আর মাত্রাতিরিক্ত সিম মুভমেন্ট। বাংলাদেশ বা ভারতে এমন উইকেটে খেলা হলে তীব্র সমালোচনা হত।

প্রথম ইনিংসে কাইল জেমাইসন (৫/৬২), নাথান স্মিথ (৩/৬২) আর উইল অরুকের (২/২৫) বোলিং দৃঢ়তায় ইংল্যান্ড ইনিংস শেষ হয়েছিল মাত্র ১৪০ রানে। হ্যারি ব্রুকের ৫৬ রান ছাড়া উল্লেখ করার মত কেউ কিছুই করেনি বাট হাতে ইংল্যান্ড ইনিংসে। সুযোগ ছিল কিউইদের প্রথম ইনিংসে এগিয়ে থাকার। আগেই লিখেছি অসম বাউন্সের এহেন উইকেটে উন্নতমানের পেসারদের মোকাবেলা করে উইকেটে টিকে থাকা দুরূহ ছিল। অলি রবিনসন (৫/ ৩৯), জস টং  (৩/ ৪০) আর  গাস আটকিন্সন (২/৯) বোলিং তোপে ১১৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ২৯ রানে ৬ উইকেট হারানো কিউই ইন্নিনফ্সে লড়াই করেছিল কাইল জেমাইসন (৩৮*) আর গ্লেন ফিলিপ্স (৩৪)। প্রথম ইনিংসে ২৭ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার অভিষিক্ত এমিলিও গে (৫৭) আর বেন ডাকেটের (৩৩) দৃঢ়তার সুবাদে ২২৬ রান করে ২৫৪ রানের টার্গেট ছুড়ে দিয়েছিলো কিউইদের। দ্বিতীয় ইনিংসে নাথান স্মিথ (৬/৭০) ইংল্যান্ড ব্যাটিং ধস নামিয়েছিল।

ম্যাচে যথেষ্ট সময় হাতে ছিল। কিন্তু সমস্যা ছিল কঠিন উইকেটে টিকে থাকা। বৃষ্টি তৃতীয় দিনের অধিকাংশ সময়ের খেলা ধুয়ে দিলো। উইকেটের সহায়তা নিয়ে গ্যাস আটকিন্সন ( ৫/৩০) অলি রবিনসন (২/৩৮) নিউজিল্যান্ড ইনিংস ১৩৮ রানে গুটিয়ে দিলে ১১৫ রানের বড় ব্যাবধানে টেস্ট জয় করে ইংল্যান্ড। ইংল্যান্ড দলে স্পিনার শোয়েব বশির থাকলেও ম্যাচে কোন বল করেনি।

উইকেট নিয়ে ধারাবর্ণনায় এবং সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সমালোচনা হয়েছে। দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে স্বাগতিক দলগুলো এমনি উইকেট বানানো অব্যাহত রাখলে একসময় আইসিসির নিয়ন্ত্রণে উইকেট বাবানোর দাবি উঠবে। বিশ্ব ক্রিকেটের দুই সেরা ব্যাটসম্যান জো বূট (১ এবং ৮) এবং কেন উইলিয়ামসন (০ এবং ১৮) এই টেস্টে দুই ইনিংসেই ছিল নিষ্প্রভ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

ইংল্যান্ড প্রথম ইনিংস ১৪০ অল আউট (হ্যারি ব্রুক ৫৬, কাইল জেমাইসন ৫/৬২, নাথান স্মিথ ৩/৩২, উইলি ওয়ারুখ ২/২৫)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ২২৬ অল আউট (এমিলিও গে ৫৭, জেমি স্মিথ ৩৯, বেন ডাকেট ৩৩, নাথান স্মিথ ৬/৭০, উইলি ওয়ারুখ ২/৪৬)

নিউজিলণ্ড প্রথম ইনিংস ১১৩ অল আউট (কাইল জেমাইসন ৩৮*, গ্লেন ফিলিপস ৩৪, অলি রবিনসন ৫/৩৯, জস টং ৩/৪০, গাস আটকিন্সন ২/৯)

নিউজিলান্ড দ্বিতীয় ইনিংস ১৩৮ অল আউট (গ্লেন ফিলিপ্স ৪৪*, ডেভন কোনওয়ে ৪১, গাস আটকিনসন ৫/৩০, অলি রবিনসন ২/৩৮)

ইংল্যান্ড ১১৫ রানে ম্যাচ জয়ী

ম্যাচের সেরা খেলোয়াড় অলি রবিনসন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + seventeen =