জিম্বাবুয়ের বিশাল ব্যবধানে পরাজয় বাংলাদেশের জন্য শাপে বর হলো কিনা?

সংযুক্ত আরব অ্যামিরেটসের আবুধাবিতে অনুষ্ঠানরত তিন জাতির ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯৯ রানের ব্যাবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। কাল সেই জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে বিপর্যস্ত করে উড়ন্ত সূচনা করেছে টুর্নামেন্ট ফেভারিট আফগানিস্তান। আফগানদের এই জয় বাংলাদেশের ফাইনাল খেলা সহজতর করলো কিনা সেটি অনেক সমীকরণের উপর নির্ভর করছে।  বাংলাদেশকে অবশ্যই গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ী হতেই হবে আফগানিস্তানের বিরুদ্ধে। বলছি না বাংলাদেশের সামর্থ নেই আফগানদের পরাজিত করার।  কিন্তু আফগানের পয়মন্ত মাঠে ওদের পরাজিত করা সহজ হবে না  বলা যেতেই পারে।

কাল টস জয় করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল পূর্ণশক্তির আফগান দোল। রামানুল্লাহ গুরবাজ (২৫) আর ইব্রাহিম জাদরানের (৯০) উদ্বোধনী জুটিতে ৫০ রানের পর দ্বিতীয় উইকেটে সাদিকুল্লাহ অতলের (১০২) যোগাযোগে যুক্ত হয় ১৪০ রান। আফগান টপ অর্ডারের এই দুরন্ত শুরু আফগান ইনিংসকে শক্তিশালী ভিত্তি প্রদান করে।  নির্ধারিত ৫০ ওভারে ২৯০ যোগ  হলে ম্যাচটি আফগান দলের দিকে ঝুঁকে পড়ে। আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভালো বোলিং করা ব্র্যাড ইভান্স কাল ৪৮ রানে ৩ উইকেট নিয়ে সফল ছিল। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের মতো আফগান ব্যাটিং ধসে পড়েনি।  সবাই জানে আফগান বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী আর বিশাল স্কোর ডিফেন্ড করার জন্য পর্যাপ্ত।

কাল জয়ী হলে কিন্তু ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যেত। কিন্তু আফগান দলের পরিকল্পিত বোলিংয়ের বিরুদ্ধে লড়াইটুকু করতে পারেনি জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে।  একপর্যায়ে স্কোর দাঁড়ায় ৫/১০৫।  আফগান অধিনায়ক রহমাত  শাহ কৌশলগত ভাবে ট্রাম্প কার্ড রশিদ খানকে এই সময় আক্রমণে আনেন। বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানের ( ৪/১৭) ভেল্কির মোকাবেলায় ১৩৬ রানে শেষ হয় ইনিংস। ১৫৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

দুই ম্যাচ শেষে একটি করে জয় নিয়ে এগিয়ে আছে আফগানিস্তান এবং জিম্বাবুয়ে। শূন্য পয়েন্টস নিয়ে বাংলাদেশ আছে তলানিতে। বাংলাদেশের ফাইনাল খেলতে হলে শেষ ম্যাচে আফগানিস্থানের বিরুদ্ধে জয় ছাড়া বিকল্প নাই। বর্তমান অবস্থায় কাজটি বাংলাদেশের জন্য সহজ হবে না।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

আফগানিস্তান ২৯৪ অল আউট (সেদিকুল্লাহ অতল ১০২, ইব্রাহিম জাদরান ৯০, হাসমাতুল্লাহ শাহিদী ২৮, রামনাউল্লাহ গুরবাজ ২৫, ব্র্যাড ইভান্স ৩/৪৯, আর্নেস্ট মাশুকু ৩/৪৪)

জিম্বাবুয়ে ১৩৬ অল আউট (সিকান্দার রাজা ৪৮, ব্রায়ান বেনেট ৩১, রায়ান বারল ৩১, রাশিদ খান ৪/১৭, ফজল হক ফারুকী ২/১৫)

আফগানিস্তান ১৫৩ রানে জয়ী।

ম্যাচের  সেরা খেলোয়াড়: সেদিকুল্লাহ অতল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + 4 =