টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেল মাই ফুয়েল পাম্প

ঢাকা, ২০ জুলাই ২০২৬: বাংলাদেশের জ্বালানি খাতে প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও টেকসই সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করেছে ডিজিটাল জ্বালানি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মাই ফুয়েল পাম্প।

গত শনিবার (১৮ জুলাই) ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে মোস্ট সাসটেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার বিভাগে সম্মানসূচক স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিষ্ঠানটির কর্ণধার পার্থ প্রতীম চৌধুরী জানান, এই প্রাপ্তি কেবল তাদের প্রতিষ্ঠানের নয়, বরং বাংলাদেশের জ্বালানি খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের এক বড় অর্জন। তিনি এই সাফল্যের অংশীদার হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, পদ্মা অয়েল পিএলসি, গ্রাহক এবং তার প্রতিষ্ঠানের নিবেদিতপ্রাণ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের জ্বালানি খাতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব।

পদ্মা অয়েল পিএলসির অনুমোদিত ডিজিটাল মোবাইল ডিলার হিসেবে মাই ফুয়েল পাম্প গ্রাহকদের দোরগোড়ায় জ্বালানি পৌঁছে দিচ্ছে। প্রতিষ্ঠানটি বিএসটিআই অনুমোদিত ও সিলযুক্ত মিটারবাহী মোবাইল ডিসপেন্সার ভ্যানের মাধ্যমে ডিজেল সরবরাহ করে থাকে। এতে জ্বালানির পরিমাণ ও গুণগত মান নিয়ে গ্রাহকের সন্দেহের অবকাশ থাকে না এবং সরাসরি ডিপো থেকে জ্বালানি আসায় নিরাপত্তা নিশ্চিত হয়। ২০২৫ সালে যাত্রা শুরু করার পর থেকে শিল্পকারখানা, হাসপাতাল, হোটেল এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহ করে আসছে। বর্তমানে শতাধিক শিল্পপ্রতিষ্ঠান ও পাঁচ হাজারেরও বেশি ব্যক্তি গ্রাহক এই সেবা গ্রহণ করছেন। যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত দশ লক্ষ লিটারের বেশি ডিজেল সফলভাবে সরবরাহ করেছে।

দেশের জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং দক্ষ করে তোলার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ঢাকা মহানগর এলাকায় সেবা প্রদান করলেও আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি বড় শহরে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। বাংলাদেশে ডিজিটাল জ্বালানি ডেলিভারি সেবার ক্ষেত্রে মাই ফুয়েল পাম্প একটি নতুন ধারার সূচনা করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 4 =