ঢাকা ক্লাবের নতুন প্রেসিডেন্ট আলতামাশ কবির

ঢাকা ক্লাব লিমিটেডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির।

শনিবার (৪ সেপ্টেম্বর) ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচনে ৯৭৬ ভোট পেয়ে তিনি বর্তমান সভাপতি শামীম হোসেনকে (৩৯২ ভোট) হারিয়ে সভাপতি নির্বাচিত হন।

এদিন ২০২৬-২৭ মেয়াদের এ পর্ষদে আরও ১০ পরিচালক নির্বাচিত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, ঢাকা ক্লাবের আজীবন ও স্থায়ী সদস্যদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- তারেক আহমেদ আদেল, ওসামা তাসীর, তানভীর আজিজ খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এস. এম. হাফিজ আল আশাদ, নাজমা আক্তার, মো. আমিনুল হক, আম্বারীন ইসলাম, আবদুর রহমান ও রাব্বানী জব্বার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − two =