তরুণদের সতর্ক করলেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মন্তব্যের মাধ্যমে আলোচনায় এসেছেন। এবার তিনি বর্তমান প্রজন্মের জীবনধারা, ডেটিং সংস্কৃতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে কথা বলেছেন। তরুণদের উদ্দেশে তিনি লক্ষ্যভিত্তিক জীবন গড়ে তোলা এবং ক্যারিয়ার নির্মাণে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা বলেন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ, ক্লাব সংস্কৃতি, পার্টি এবং মাদকের প্রতি অতিরিক্ত আসক্তি তরুণদের প্রকৃত সুখ দিতে পারছে না। বরং এসবের কারণে অনেকের জীবনে বিভ্রান্তি, একাকীত্ব ও মানসিক অবসাদ বাড়ছে।

তিনি মনে করেন, তরুণদের উচিত নিজেদের আবেগ ও শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করা। সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী এগিয়ে গেলে জীবনের অনেক নেতিবাচক পরিস্থিতি এড়িয়ে চলা সম্ভব। পাশাপাশি সংযম, মূল্যবোধ এবং আত্মনিয়ন্ত্রণের গুরুত্বও তুলে ধরেন এই অভিনেত্রী।

সন্তানদের ভুলের জন্য সব সময় বাবা-মাকে দায়ী করা ঠিক নয় বলেও মন্তব্য করেন কঙ্গনা। তার মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি এবং বন্ধুমহলের প্রভাব তরুণদের চিন্তা ও আচরণে বড় ভূমিকা রাখছে। তাই একজন তরুণের ব্যক্তিত্ব গঠনে পারিবারিক পরিবেশের পাশাপাশি বাইরের প্রভাবগুলোকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

পোস্টের শেষাংশে কঙ্গনা বলেন, অনেকেই এখন বাস্তব জীবনের চেয়ে সামাজিক মাধ্যমে নিজের একটি নিখুঁত ভাবমূর্তি তুলে ধরতেই বেশি ব্যস্ত। তাই তরুণদের আচরণ মূল্যায়নের ক্ষেত্রে কেবল পরিবারকে দায়ী না করে তাদের সামাজিক পরিবেশ, প্রযুক্তির ব্যবহার এবং চারপাশের প্রভাবও বিবেচনায় নেওয়া উচিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + 19 =