নারী সাফ চ্যাম্পিয়নশীপ: মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেছে। ঈদের উৎসবমুখর আবহে দেশের ফুটবলপ্রেমীদের দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে জয়টা মোটেও সহজ ছিল না। ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে কঠিন লড়াই শেষে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে মারিয়া মান্দার দল। এই জয়ের ফলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই ইতিহাস গড়েন সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। খেলা শুরুর মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। কিক-অফের পর মারিয়া মান্দার পাস থেকে ঋতুপর্ণা চাকমা বল বাড়িয়ে দিলে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন আনিকা। জাতীয় দলের জার্সিতে এটি তাঁর প্রথম গোল। একই সঙ্গে এটি বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসের দ্রুততম গোল বলেও ধারণা করা হচ্ছে।

শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করে মালদ্বীপ। তবে ৩৪তম মিনিটে উমেলা মারমার গোলে ব্যবধান ২-০ করে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে গোলরক্ষক মিলির ভুলে একটি গোল শোধ করে মালদ্বীপ, ফলে বিরতিতে যায় ২-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আরও গোলের আশায় আক্রমণ চালালেও রক্ষণভাগের ভুলে বিপদে পড়ে বাংলাদেশ। ৫৬তম মিনিটে আমিনাত ফাজলার গোলে সমতায় ফেরে মালদ্বীপ। ২-২ স্কোরলাইনে চাপে পড়ে যায় সাফের বর্তমান চ্যাম্পিয়নরা।

এরপর দ্রুত পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। মাঠে নামানো হয় তহুরা খাতুনকে। কোচের কৌশল কাজে লাগে। ৬৪তম মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে বদলি খেলোয়াড় সুরভী আকন্দ প্রীতি গোল করে আবারও এগিয়ে দেন বাংলাদেশকে। ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + 12 =