
গ্যাস অতিমারী থেকে উত্তরণের সময়ে অবসরে যাচ্ছে পেট্রোবাংলার বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। পেট্রোবাংলার পরিচালক এবং বিভিন্ন কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালকসহ এই সংখ্যা কমপক্ষে ৮-১০ জন। এমনিতেই পেট্রোবাংলা এবং কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ দক্ষ কর্মকর্তা সংখ্যা সীমিত।
অভিযোগ আছে অনেক ক্ষেত্রে কোম্পানির দক্ষ, অভিজ্ঞ যোগ্য কর্মকর্তদের সঠিক মূল্যায়ন না করে পেট্রোবাংলা থেকে তাদের উপর ব্যাবস্থাপনা পরিচালক হিসাবে কর্মকর্ত চাপিয়ে দেওয়ায় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের মাঝে হতাশা আর ক্ষোভ বিরাজ করছে।
অনেক যোগ্য কর্মকর্তা কর্মস্পৃহা হারিয়ে ফেলেছে। গ্যাস সেক্টরে তীব্র সঙ্কট মুহূর্তে বাপেক্স, বিজিএফসিএল, এসজিএফএল, জিটিসিএল, তিতাস গ্যাস, বিজিডিসিএল, কেজিডিসিএল, জেজিডিএসএল, পিজিসিএল এক কোথায় উৎপাদন, সঞ্চালন, বিতরণ সকল কোম্পানির কার্যক্রমে এখন অনেক চ্যালেঞ্জ।
সেক্টরের কারিগরি কার্যক্রম সমন্বয়, প্রকল্পগুলো বাস্তবায়ন, আন্তর্জাতিক তেল কোম্পানী সমূহের সঙ্গে উৎপাদন বন্টন চুক্তি ব্যাবস্থাপনা, এলএনজি আমদানি ব্যাবস্থাপনার জন্য পেট্রোবাংলার পরিচালক পদায়নে যোগ্য, অভিজ্ঞ দক্ষ কর্মকর্তা পদায়ন অপরিহার্য।
এই কাজগুলো নির্মোহ করতে হবে। সেক্টরে বেশ কয়েকজন যোগ্য দক্ষ কর্মকর্তা আছে। এদের যথাযথ মূল্যায়ন করে যথাস্থানে দায়িত্ব দিয়ে স্বাধীন ভাবে কাজের সুযোগ দিলে পরিস্থিতি পাল্টে যাবে। আশা করি সরকার যেন নিৰপেক্ষভাবে মেধার ভিত্তিতে পদায়ন করে গ্যাস সেক্টরের কার্যক্রম বেগবান করে।
যদিও একসঙ্গে এতো অধিক সংখ্যার জ্যৈষ্ঠ কর্মকর্তার অবসর স্বাভাবিক বিবেচলায় শুন্যতা সৃষ্টি করার অসংখ্যা থাকে। তবে সচেতন থেকে সঠিক পেশাদারদের সঠিক স্থানে পদায়ন করা হলে সঙ্কট গভীর হবে না।