বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন (রোববার) থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

হাইকমিশনার জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রেও এ সেবা চালু করা হবে। মানবিক বিবেচনায় জরুরি মেডিকেল ভিসা প্রদান আগের মতোই অব্যাহত থাকবে।

দীনেশ ত্রিবেদী বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, ভ্রমণ এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে ভারত আশা করছে।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, ভারতীয় ভিসা কেন্দ্র ও কূটনৈতিক স্থাপনায় হামলা এবং নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। এরপর সীমিত পরিসরে কেবল জরুরি ও মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছিল।

নতুন সিদ্ধান্তের ফলে চিকিৎসা, পর্যটন, পারিবারিক সফর এবং অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে ভারতে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। এই পদক্ষেপকে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + four =