বাংলাদেশ ক্রিকেটে আজ নতুন মাইলফলক সৃষ্টির হাতছানি

সালেক সুফী

আজ যদি বৃষ্টি বাধা সৃষ্টি না করে তাহলে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথম বারের মত ওডিআই সিরিজ জয়ের মাইল ফলক সৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের। ৯ জুন ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৬ রানে জয়লাভ করে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে আছে। আজ অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে জয়ী হলেই সিরিজ জয় নিশ্চিত হবে। সফরকারী দলে হয়তো বেশ কয়েকজন প্রথম চয়েস ব্যাটসম্যান বোলার নেই। কিন্তু দলটি অস্ট্রেলিয়া দল নামেই খেলেছে। এই দলের সঙ্গে বদলে যাওয়া বাংলাদেশ পরিবর্তিত স্পোর্টিং উইকেটে দাপুটে ক্রিকেট খেলেই যোগ্য দল হিসাবেই জয় পেয়েছে। দুই দলের ভারসাম্যের ব্যাবধান এতো বিস্তর যে যে স্বাভাবিক ছন্দ বজায় রাখলে আর বৃষ্টি বাধা সৃষ্টি না করলে আজ ম্যাচ জয় করে সিরিজ জয় করবে বাংলাদেশ।

তবে মনে রাখতে হবে প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া। ব্যার্থতা থেকে শিক্ষা নিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে দলটি। বাংলাদেশকে সতর্ক থাকতেই হবে। ব্যাটসম্যানদের নিজেদের প্রয়োগ করতে হবে। অস্ট্রেলিয়ার পেস আক্রমণ কিন্তু উপযোগী উইকেটে সংহারী রূপ নিতে পারে। জাভিয়ার বার্টলেট আর নাথান এলিসের সঙ্গে আজ বেন দারিয়ুস যুক্ত হলে কঠিন হতে পারে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য। আর নিশ্চিত করে বলতে পারি প্রথম ম্যাচের মোট দুর্বল ফিল্ডিং করবে না ক্যাঙ্গারু বাহিনী। প্রথম ম্যাচে সাইফ, লিটন, মেরাজ, হৃদয় কিন্তু ভালো ব্যাটিং করেনি। উইকেটে স্থিতু হয়েও কিন্তু শান্ত,তানজিদ উইকেট ছুড়ে দিয়েছে। ভাগ্য সহায় ছিল সাহসী মোসাদ্দেকের। সব দিন কিন্তু সমান যাবেনা। সাধারণত বিজয়ী দলে পরিবর্তন আনা হয় না। তবুও পরিস্থিতি বিবেচনায় সৌম্য সরকার এবং রিশাদ হোসেনকে বিবেচনায় আনা যেতে পারে। সেই ক্ষেত্রে সাইফ এবং অধিনায়ক মিরাজকে বিশ্রাম দেয়া যেতে পারে। ব্যাটিং বোলিং কোনটায় নিজেকে খুঁজে পাচ্ছে না সাদা বলে মিরাজ। মিরাজের পরিবর্তে রিশাদের অন্তর্ভুক্তি বাউন্সি উইকেটে বাংলাদেশ বোলিংকে সমৃদ্ধ করবে। তবে অধিনায়ককে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত সহজ হবেনা। সেই ক্ষেত্রে রিশাদকে হয়তো তানভীরের পরিবর্তে নেয়া যেতে পারে। বাংলাদেশ টস জয়ী হলেও আমি প্রথম ব্যাটিং করার পরামর্শ দিবো। এই উইকেটে ২৮০-৩০০ হবে ডিফেন্ডেবল স্কোর। নাহিদ রানা, মুস্তাফিজ, তাসকিন, রিশাদ, তানভীর, মোসাদ্দেক সমন্বিত ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ অস্ট্রেলিয়া দলকে পরাজিত করার সামর্থ রাখে। সৌম্য দলে থাকলে ৩-৪ ওভার টাইট বোলিং এবং স্লিপ ফিল্ডিয়েও অবদান রাখতে পারবে।

পরাশক্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় বাংলাদেশের জন্য হবে স্বস্তির মাইল ফলক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 3 =