বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ: তৃতীয় দিন শেষে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে বাংলাদেশ

সালেক সুফী

মীরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনশেষে রোমাঞ্চকর পরিণতির দিকে এগিয়ে চলেছে। অভিষিক্ত আজান (১০২), ফজল (৬০) আর অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান (৫৯) এবং সালমান আগার  (৫৮) প্রতিরোধী ব্যাটিং পাকিস্তানকে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহীত ৪১৩ রানের হাত ছোয়া ২৭ রানের দুরুত্বে নিয়ে যায়। বাংলাদেশের বোলারদের থাবায় দুইবার পাকিস্তান ইনিংসে পচন ধরে সম্ভাবনা স্মৃতি করেও লিড নিতে পারেনি। প্রথমে তাসকিন আহমেদ (২/৭০) আর পরে মেহেদী মিরাজ (৫/১০২) বল হাতে জ্বলে উঠলে বাংলাদেশ ২৭ রানে এগিয়ে থাকার গুরুত্বপূর্ণ সুবিধা পায়। বৃষ্টি খেলার একটি অংশ ধুয়ে দেয়ায় দিনশেষে ১.৫ ওভারে ৭ রান যোগ করে বাংলাদেশ ১০ উইকেট হাতে নিয়ে ৩৪ রানে এগিয়ে আছে। উইকেটের চরিত্র বেশ পাল্টে গেছে। বাংলাদেশের নাক এগিয়ে থাকলেও রোমাঞ্চর পরিণতির পথে টেস্ট ম্যাচ। বাংলাদেশ ২৫০-৩০০ রান লিড পেলে শেষ ইনিংসটি উপভোগ্য হবে সন্দেহ নেই। তবে চতুর্থ আর পঞ্চম দিনে ব্যাটসম্যানদের সামনে থাকবে অনেক চ্যালেঞ্জ। দেখার জন্য মুখিয়ে থাকবে লক্ষ কোটি ক্রিকিট প্রেমিকরা। প্রাথনা প্রকৃতি যেন খেলায় বাদ না সাধে।

১৭৯/১ নিয়ে শুরু করা পাকিস্তান কিন্তু শক্ত অবস্থানে দিনের খেলা শুরু  করেছিল। সাহসী তরুণ আজান ৮৫* আর আরেক অভিষিক্ত ব্যাটসম্যান ফজল ৩৭* রানে উইকেটে ছিল। এই দিন শুরু থেকেই উইকেটের সন্ধানে বাংলাদেশের বোলাররা সঠিক দিশা খুঁজে পেয়েছিলো। আজান (১০২) টেস্ট জীবনের প্রথম ইনিংসে শত রান করে পূজনীয় ব্যাটসম্যানদের এলিট ক্লাবের সদস্য হবার পর আঘাত হানলো তাসকিন। পাকিস্তান ইনিংসে উদ্বোধনী জুটি আজান -ইমাম (১০৬) আর দ্বিতীয় উইকেট জুটিতে আজান -ফজল (১০৪) যোগ করার পর তাসকিন, মিরাজ ঝড়ে মড়ক লাগে পাকিস্তান বাটিংয়ে। ১/২১০ দ্রুত পরিণত হয় ৫/২৩০। হতে পারতো ৬/২৩০ হয়নি ০ রানে তাসকিনের বলে সালমান আগা স্লিপে ক্যাচ দিলেও বলটি ফ্রন্ট ফুট নো বল হওয়ায়। সালমান আগা (৫৮) আর অভিজ্ঞ রিজওয়ান (৫৯) ষষ্ট উইকেট জুটিতে ১২৩ রান জুড়ে দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা জাগালেও মিরাজ -তাইজুল সঠিক সময়ে আঘাত হেনে পাকিস্তানকে ৩৮৬ রানে সীমিত রাখে। মিরাজ (৫/১০২) টেস্ট জীবনের ১৪ম ৫ উইকেট নিয়ে বাংলাদেশের এগিয়ে থাকার মুক্ষ ভূমিকা রাখে। পাকিস্তান দলে ৭ জন বাম হাতি ব্যাটসম্যান থাকায় অভিজ্ঞ কুশলী টেস্ট বোলার তাইজুলকে মাত্র ১১.৩ ওভার ব্যবহার করে শান্ত। আর তাতেই রিজওয়ান সহ ২ উইকেট তুলে নিয়ে অবদান রাখে তাইজুল। ২৭ রানে এগিয়ে থাকায় মনস্তাত্ত্বিক সুবিধা পেয়েছে বাংলাদেশ।

টেস্ট ক্রিকেট সব রূপ সুষমা, রমনীয়তা, কমনীয়তা নিয়ে উপস্থাপিত হয়েছে। চতুর্থ আর পঞ্চম দিনের খেলা নানা রোমাঞ্চের দোলক দোলায় দুলছে। যে দল লক্ষ্য স্থির রেখে ধৈর্য্য আর সহিষ্ণুতা নিয়ে এগিয়ে যাবে খেলার ভাগ্য তাদের দিকে হেলে পড়বে। তবে বলা যায় ক্ষয়িষ্ণু এই উইকেটে চতুর্থ ইনিংসে ২৫০ রান তাড়া করে ম্যাচ জয় করা সহজ হবে না।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ প্রথম ইনিংস ৪১৩ অল আউট (নাজমুল হোসেন শান্ত ১০১, মোমিনুল হক ৯১, মুশফিকুর রহিম ৭১, লিটন কুমার দাস ৩৩, তাসকিন আহমেদ ২৮, মোহাম্মদ আব্বাস ৫/৯২ ,শাহীন শাহ আফ্রিদি ৩/১১৩)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৭/০

পাকিস্তান প্রথম ইনিংস ৩৮৬ অল আউট (আজান আইওয়াজ ১০৩, আব্দুল্লাহ ফাজায়েল ৬০, মোহাম্মদ রিজওয়ান ৫৯, সালমান আলী আগা ৫৮, মেহেদী হাসান মিরাজ ৫/১০২, তাইজুল ইসলাম ২/৪৬, তাসকিন আহমেদ ২/৭০)

দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট হাতে নিয়ে ৩৪ রানে এগিয়ে বাংলাদেশ।

বৃষ্টি বড় ধরণের বাগড়া নেয়া  দিলে রোমাঞ্চর পরিণতির পটভূমি সাজিয়ে দিয়েছে টেস্ট ম্যাচটি। এমন ক্রিকেট দেখেই ক্রিকেট কোকিল নেভিল কার্ডাস আর আমাদের বদরুল হুদা চৌধুরী বিমোহিত হয়ে লিখেছিলেন “তবু ক্রিকেট ভালোবাসি।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 4 =