বিশ্বকাপে ৭২ বছরের রেকর্ড ভেঙে দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিক

ফ্রান্সের তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে নরওয়ের বিপক্ষে মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে ৭২ বছরের একটি বিশ্বকাপ রেকর্ডে নাম লিখিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে এটি ম্যাচের শুরু থেকে দ্বিতীয় দ্রুততম এবং ১৯৫৪ সালের পর সবচেয়ে দ্রুত হ্যাটট্রিক।

বিশ্বকাপে নিজের প্রথম ১২ ম্যাচে গোলশূন্য থাকার পর গত ম্যাচে ইরাকের বিপক্ষে গোল করে খরা কাটান দেম্বেলে। সেই ধারাবাহিকতায় নরওয়ের বিপক্ষে সপ্তম, ২০তম ও ৩২তম মিনিটে তিনটি গোল করে ফ্রান্সকে দুর্দান্ত সূচনা এনে দেন।

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড এখনও অস্ট্রিয়ার এরিখ প্রুবস্টের দখলে। তিনি ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে প্রথম ২৪ মিনিটেই হ্যাটট্রিক করেছিলেন। দেম্বেলের ৩২ মিনিটের হ্যাটট্রিক এখন ইতিহাসের দ্বিতীয় দ্রুততম।

এই কীর্তির মাধ্যমে দেম্বেলে ফ্রান্সের তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের গৌরব অর্জন করলেন। এর আগে ১৯৫৮ সালে জুস্ত ফঁতেন এবং ২০২২ সালের ফাইনালে কিলিয়ান এমবাপ্পে এই কৃতিত্ব দেখিয়েছিলেন।

চলতি ২০২৬ বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং কানাডার জোনাথন ডেভিডও তিন গোল করেছিলেন। পাশাপাশি ১৯৯৪ সালের পর এই প্রথম কোনো ফুটবলার বিশ্বকাপের প্রথমার্ধেই হ্যাটট্রিক করলেন।

দেম্বেলের দুর্দান্ত নৈপুণ্যে ফ্রান্স নরওয়েকে ৪-১ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + 13 =