মিস ওয়ার্ল্ড হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

এ বছরের মিস ওয়ার্ল্ড মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। শিক্ষকতা, মডেলিং ও সমাজসেবার পাশাপাশি এবার বিশ্বসুন্দরীর মুকুটও উঠেছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জন করেন জোহেইরি। তার মাথায়।

চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জোহেইরির মাথায় ৭৩তম মিস ওয়ার্ল্ডের নীল মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস আলাবের্ন। দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত ছয়ে জায়গা করে নেয় ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা।

ব্যক্তিজীবনে বহুমুখী প্রতিভার অধিকারী জোহেইরি। বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রিধারী তিনি। পেশাদার মডেলিংয়ের পাশাপাশি সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবেও কাজ করছেন।

সমাজসেবাতেও সক্রিয় জোহেইরি। ‘ভয়েসেস অব টুমোরো’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি তিনি। আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি ভাষা শেখানো এবং তাদের মানসিক বিকাশ ও উন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি।

মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর জোহেইরি বিশ্বমঞ্চে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারণার অন্যতম মুখ হিসেবে কাজ করবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা আয়োজন করবে তানজানিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 4 =