রানের বিশ্ব রেকর্ড করে টি২০ সিরিজ জয় ভারতের

বিধ্বংসী ব্যাটিং করে বিশ্ব রেকর্ড দুমড়ে মুচড়ে ৫ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে সিরিজ জয় করেছে ভারত। কাল ওয়েলিংটনে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টি ২০ ক্রিকেটে রানের ফল্গুধারা ছুঁটিয়ে দ্রুততম অর্ধশতক, দ্রুততম শতক তুলে নেয় অভিষেক শর্মা আর বৈভব সূর্যভ্যানসি।  নিউজিল্যান্ডের গড়া ১৯৮/৩ উইকেটের জবাবে মাত্র ১৩.২ ওভারে ১৪.৯২ গড়ে ১৯৯/৪ রান তুলে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত।

চার-ছয়ের ঝড় তোলা ভারতীয় ব্যাটিং তান্ডবের কাছে আত্মসমর্পণ করে ব্লাকক্যাপ বাহিনী। প্রথম দুই ম্যাচে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতার পর জিতেছিল ভারত। কাল কিন্তু ভারতীয় ব্যাটিং তান্ডবের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। এহেন আগুনে ফর্মে থাকা ভারত বাকি দুই ম্যাচ জিতে নিয়ে ধবল ধোলাই করলেও বিস্মিত হবো না।

অনেকের ধারণা ছিল দুই সম শক্তির সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু ভারত দলের দুর্দান্ত ক্রিকেট সিরিজে একচেটিয়া আধিপত্য সৃষ্টি করেছে। নিজেদের মাটিতে এই ধরনের অসহায় আত্মসমর্পণ করতে হবে ভাবেনি ব্লাকক্যাপসরা।

কাল কিন্তু প্রথম ব্যাটিং করে স্বাগতিক দল নির্ধারিত ২০ ওভারে ১৯৮/৩ করলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করা অমূলক ছিল না। টিম স্নেইফার্ট শুরুতে ফিরে যাবার পর ফিন আলেন (৪০) আর ড্যারিল মিচেল (৮৯*) দ্বিতীয় উইকেট জুটিতে ৮৬ রান জুড়ে দিয়ে বড় স্কোর গড়ার প্লাটফর্ম গড়ে তুলেছিল। সহজ উইকেট ছোট মাঠ সেই তুলনায় নিউজিল্যান্ডের স্কোর ১৯৮/৩ খুব বিশাল না হলেও ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইন আপের মোকাবেলায় পর্যাপ্ত ছিল না। আলেন আর মিচেল ছাড়া একমাত্র বেভান জ্যাকোবসের ব্যাট থেকে এসেছিলো অপরাজিত ৩৯ রান। যেভাবে ভারতের ব্যাটসম্যানরা বিশেষত অভিষেক শর্মা আর দুরন্ত কিশোর সূর্যভ্যানশি ব্যাটিং করেছে তাতে টার্গেট ২৮০ করলেও হয়ত জয় পেত না ব্লাকক্যাপসরা।

ভারত কাল বিস্ময় কিশোর সূর্যাভ্যানসিকে অভিষেক শর্মার সঙ্গে ইনিংস সূচনা করতে পাঠিয়ে মাস্টার স্ট্রোক উপহার দিয়েছে। ২.২ ওভারে এই জুটির বিধ্বংসী বাটিংয়ে  টি২০ ক্রিকেটের দ্রুততম অর্ধশতের রেকর্ড স্থাপিত হলো। চার ছক্কার ঝর্ণাধারা সৃষ্টি করে এই জুটি দ্রুততম শত রানের রেকর্ড উপহার দেয়। ৭.২ ওভারে ১৩৩ রান সংগ্রহ হবার পর ১৯ বলে ৪ চার আর ৪ ছয়ে ৪৫ রান তোলা সূর্যাভ্যানসি বিদায় নিলেও অভিষেক শর্মা মাত্র ৩৮ বলে ১১ ছয় আর ৯ চারে ১১৩ রান করে দলের জয় এবং দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে। ৪০ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত।

প্রতিপক্ষের রান বন্যার মোকাবেলায় কাল নিউজিল্যান্ড বোলার্স ফিল্ডার্সদের অসহায় মনে হয়েছে। ভারত যে আগুনে ফর্মে সেখান থেকে ভারত সিরিজের বাকি দুটি ম্যাচ জয়ী হয়ে ধবল ধোলাই অর্জন করলে বিস্মিত হবো না।

সংক্ষিপ্ত স্কোরকার্ড।

নিউজিল্যান্ড ১৯৮/৩ (ড্যারিল মিচেল ৮৯*, ফিন আলেন ৪০, বেভান জ্যাকবস ৩৯)

ভারত ১৯৯/৪ ১৩.২ ওভার (অভিষেক শর্মা ১১৩, বৈভব সূর্যাভ্যানসি ৪৫)

ভারত ৬ উইকেটে জয়ী , ভারত ৩-০ ব্যাবধানে সিরিজে এগিয়ে

ম্যাচের সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 − 4 =