বিশাল জয়ে শেষ হলো আফগানিস্তানের বিশ্বকাপ মিশন

সালেক সুফী

চলতি বিশ্বকাপে আফগানিস্তানের গ্রুপ আটের দুয়ার আগেই রুদ্ধ হয়েছিল। কাল ছিল কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের নিয়ম রক্ষার শেষ ম্যাচ। এই ম্যাচে ৮২ রানের বিশাল ব্যাবধানে জয়ী হয়েছে রাশিদ খানের আফগান বাহিনী।প্রথম ব্যাটিং করে ২০০/৪ করে আফগানিস্তান। জবাবে ১১৮/৮ শেষ হয়েছে কানাডার ইনিংস।

আফগানিস্তান ২০০/৪ (ইব্রাহিম জাদরান ৯৫*, সেদিকুল্লাহ অতল ৪৪, রামানুল্লাহ গুরবাজ ৩০, জাস্করণ সিংহ ৩/৫২)

কানাডা ১১৮/৮ (হার্শ থাকের ৩০, সাদ বিন জাফর ২৮, মোহাম্মদ নবি ৪/৭, রাশিদ খান ২/১৯)

আফগানিস্তান ৮২ রানে জয়ী।

ম্যাচের সেরা খেলোয়াড়: ইব্রাহিম জাদরান।

ডি গ্ৰুপে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হাড্ডা হাড্ডি ম্যাচে হেরে আফগানিস্তান আগেই গ্রুপ অফ এইট থেকে  ছিটকে পড়েছিল। কাল ম্যাচটি ছিল  নিয়ম রক্ষার। প্রথমে ব্যাটিং করে শক্তিশালী আফগানিস্তান ২০০/৪ করেছে মূলত ইব্রাহিম জাদরানের উজ্জ্বল  অপরাজিত ৯৫ রানের ইনিংসের ভর করে। সেদিকুল্লাহ অতল ৪৪ আর রামানুল্লাহ গুরবাজ করে ৩০ রান। কাল অনেকটাই নির্ভার হয়ে ভালো ব্যাটিং করেছে আফগানরা। আর কানাডার বোলারদের সম্ভব হয়নি আফগান মারকুটে ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণে রাখা। ইব্রাহিম জাদরানের ৫৬ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংসে ছিল ৭ চার আর ৫ ছক্কা।  জাদরান -অতল জুটি তৃতীয় উইকেট জুটিতে করেছে ৯৫ রান।

আফগান দলের কৃতি অভিজ্ঞ স্পিন আক্রমণ মোকাবিলায় কানাডার ইনিংস ছিল ১১৮/৮ সীমিত। বর্ষীয়ান স্পিনার মোহাম্মদ নবি ৪ ওভার বোলিং করে ৭ রানে ৪ উইকেট দখল করে। তুখোড় স্পিনার রাশিদ খানের ২/১৯ বোলিং কানাডার ইনিংস সীমিত রাখে। ৮২ রানের বিশাল জয়ে শেষ হয় আফগানিস্তানের বিশ্বকাপ মিশন। মাথা উঁচু রেখেই বিদায় নেয় আফগান বাহিনী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × two =