বাংলালিংক গ্রাহকরা ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরতদের সাথে যোগাযোগ করতে পারবেন

মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে উত্তেজনা; তৈরি হয়েছে নিরাপত্তাজনিত অনিশ্চয়তা। এ প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রিয়জনদের সাথে যেন গ্রাহকেরা মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে সহজে যোগাযোগ বজায় রাখতে পারেন, এজন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। নিজেদের সেবামুখী দর্শন ‘বাংলালিংক – কেয়ার ফর ইউ’ এর ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটি।

মধ্যপ্রাচ্যে বসবাস করেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। দেশের জাতীয় অর্থনীতির পাশাপাশি তারা যে দেশে বর্তমানে বসবাস করেছেন, সেখানকার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সাম্প্রতিক পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই দেশে থাকা তাদের পরিবারের সদ্যদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বাংলালিংকের অনেক গ্রাহকই বিদেশে থাকা স্বজনদের নিরাপত্তা ও সুস্থতার খবর জানতে অধীত আগ্রহে অপেক্ষা করে আছেন। প্রয়োজনের এই মুহূর্তে নিরবচ্ছিন্ন যোগাযোগের গুরুত্ব অনুধাবন করে নতুন উদ্যোগ নিয়েছে বাংলালিংক। বাংলালিংকের গ্রাহকেরা আগামী ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত বিনামূল্যে ইমো অ্যাপ ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবেন।

এই উদ্যোগের আওতায় অফার-চলাকালীন সময়ে তারা অতিরিক্ত ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। বাংলালিংক গ্রাহকেরা ক্যাম্পেইন চলাকালে একবার *১২১*৫৫৫# ডায়াল করে এ অফারটি সক্রিয় করতে পারবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 2 =