রুশ-বাংলা মডেল মনিকা বিয়ে করলেন

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবির সম্প্রতি বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার (২১ মার্চ) ইনস্টাগ্রামে বিয়ের একটি ভিডিও শেয়ার করে রুশ-বাংলা মডেল মনিকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওতে ঘরোয়া পরিবেশে তাদের মালা বদল ও আনন্দঘন মুহূর্ত দেখা গেছে।

তবে এই বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ তাকে শুভকামনা জানালেও অনেকে প্রশ্ন তুলেছেন তার উদ্দেশ্য নিয়ে। কেউ কেউ ধারণা করছেন, বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার লক্ষ্যেই হয়তো তিনি এই বিয়ে করেছেন।

এর আগে গুলশানের রাস্তায় এক পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় লিগ্যাল নোটিশ ও মামলার মুখে পড়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন মনিকা। গত ১২ মার্চ তার বিরুদ্ধে মামলার খবরটি দেশজুড়ে আলোচিত হয়।

রুশ বংশোদ্ভূত এই মডেলের প্রকৃত নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, যাকে পরিবারে ‘মনিশকা’ নামে ডাকা হয়। রাশিয়ায় জন্ম নেওয়া মনিকার মা রুশ নাগরিক এবং বাবা একজন ভারতীয় চামড়া ব্যবসায়ী।

২০১২ সালে বাবার ব্যবসার সূত্রে প্রথম বাংলাদেশে আসা মনিকা তার জীবনযাপন ও পোশাক নিয়ে আগে থেকেই বিতর্কের কেন্দ্রে ছিলেন। সেই পুরনো বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বিয়ের খবর দিয়ে নতুন করে চর্চায় এলেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six − four =